নিয়ামতপুর নিউ রোডে পুলিশের স্পেশাল ড্রাইভ
রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -: আসানসোলের নিয়ামতপুর নিউ রোড যেন আচমকাই এক চলমান ট্রাফিক পাঠশালায় পরিণত হলো! কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ি ও সাব-ট্রাফিক বিভাগের যৌথ উদ্যোগে ট্রাফিক আধিকারিক মৃণাল কান্তি মুর্মুর নেতৃত্বে চলল এমন এক সাঁড়াশি অভিযান, যা দেখে মদ্যপ বাইকচালকদের চোলাই নেশা এক নিমেষে উবে যাওয়ার জোগাড়! এদিনের এই মহাযজ্ঞের মূল লক্ষ্য ছিল দুটি- মাথায় হেলমেট ছাড়াই ঝড়ের বেগে ছুটে চলা হাওয়া-সওয়ারিরা এবং পেটে মদের সমুদ্র সেঁচে স্টিয়ারিং সামলানো ‘খোদ বাহাদুর’রা। নিউ রোডের বুকে গাড়ি থামিয়ে চালকদের যখন ব্রেথ অ্যানালাইজারে ফুঁ দিতে বলা হলো, তখন অনেকেরই ভক্তিভরে হাত জোড় করার দশা! হেলমেটহীন বীরপুরুষদের কপালে জুটল কঠোর আইনি থাপ্পড় আর মিষ্টি কথায় পুলিশি মোলাকাত। পুলিশ স্পষ্ট জানিয়ে দিয়েছে, জীবনটা কোনো সিনেমার রিল নয় যে রিটেক হবে! মদ্যপ অবস্থায় গাড়ি চালানো মানে যমে হাত বাড়ানো। আগামী দিনেও খাকি উর্দিধারীদের এই কড়া নজরদারি জারি থাকবে। সুতরাং, বালি বা মদের নেশা যা-ই থাক না কেন, নিয়ামতপুরে নামলে ট্রাফিক আইন মা...