শ্রেণিকক্ষে ভাঙল বিশ্বাসের দাঁত: নিরাপত্তার কঙ্কালসার চিত্র


চিত্তরঞ্জন প্রসাদ, চিত্তরঞ্জন -:

     ​বিদ্যালয় কি কেবল পুঁথিগত বিদ্যার পাঠশালা, নাকি শিশুর দ্বিতীয় সুরক্ষিত ঘর? চিত্তরঞ্জনের ডিভি বয়েজ স্কুলের (হিন্দি মাধ্যম) তৃতীয় শ্রেণির ছাত্র রৌশন কুমারের ওপর নেমে আসা একের পর এক খড়্গ আজ এই মৌলিক প্রশ্নটিকেই কাঠগড়ায় দাঁড় করাল। সহপাঠীদের মারধরের অভিযোগ থেকে শুরু করে ছুটির সময়ে অভিভাবক কর্তৃক হাত মুচড়ে দেওয়া- সব ছাপিয়ে চরম সীমা ছাড়ায় যখন রেলের এই স্কুলেরই শিক্ষক নিগম রায়ের মারধরে ভেঙে যায় শিশুটির একটি দাঁত।

      ​তদন্ত সাপেক্ষে সত্যতা প্রমাণের অপেক্ষা থাকলেও, ঘটনার ধারাবাহিকতা ও নজরদারির ফাঁকফোকর আজ এক ভয়ানক অব্যবস্থার ছবি ফুটিয়ে তুলেছে। প্রধান শিক্ষকের উদাসীন মন্তব্য বা রেল কর্তৃপক্ষের দায়িত্ব এড়ানোর প্রবণতা প্রমাণ করে, শিক্ষালয়ের চত্বরে শিশুদের সুরক্ষার বর্ম আজ কতটা ঠুনকো। 

       জ্ঞানের আলো দেওয়ার জায়গায় যদি শিশুদের শরীরে নেমে আসে হিংসার আঘাত, তবে অভিভাবকের প্রশ্ন- এই নিরাপত্তাহীনতার দায় কার?

Comments

Popular posts from this blog

পড়ুয়াদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করল আমতা নিত্যানন্দ উচ্চ বিদ্যালয়

সৌভ্রাতৃত্ব ও সম্প্রতির বন্ধনে পালিত হলো লাচ্ছা সেমাই উৎসব

বিশ্ব যোগ দিবসে বৃক্ষরোপণ ও গো-সেবা কর্মসূচি