বিহারি চালানে ঝাড়খণ্ডের বালির ‘অলৌকিক’ রূপান্তর! কোথায় হারাল বৈধতার বালাই?
সংবাদদাতা, নিউজ হিন্দুস্থান -:
বালি নিয়ে আসানসোল শিল্পাঞ্চলে এখন শুধু এক অদ্ভুত ‘ভুতুড়ে’ মায়া! ঝাড়খণ্ডের বালি, বিহারের রাজকীয় চালান- আইনকে বুড়ো আঙুল দেখিয়ে চলছে রাজকীয় বালি-অভিযান। নথির ঠিকানাটাই নাকি ‘ভুতুড়ে’! ফলে বালির সঙ্গে সঙ্গে বাজারে ঢুকছে রহস্যও।
ব্যবসায়ীদের একাংশের দাবি, বৈধ পথে ব্যবসা করা কঠিন, অথচ ‘সহজ পথে’ আসা বালি কম দামে বাজার মাত করছে। তাঁদের প্রশ্ন, একদিকে বৈধ ব্যবসায়ীর কাগজের বোঝা, অন্যদিকে ভুয়ো পরিচয়ের হালকা চালান- এই প্রতিযোগিতায় শেষ পর্যন্ত জিতবে কে? উত্তরটি যেন আগেই লেখা- যার ঘাড়ে নিয়মের বোঝা বেশি, তার পিঠেই ক্ষতির ভার বেশি! রাজনৈতিক মদতের অভিযোগও সামনে এসেছে, যদিও এসব দাবির স্বাধীন সত্যতা যাচাই হয়নি।
এদিকে প্রতিদিন বিপুল পরিমাণ বালি আন্তঃরাজ্য পথে আসার দাবির সঙ্গে যুক্ত হয়েছে ‘বিহারের চালান, ঝাড়খণ্ডের বালি’ এবং ‘ভুতুড়ে ঠিকানা’র গল্প। সত্যিই যদি এমন হয়, তবে প্রশ্ন শুধু বালির নয়- রাজস্ব, জিএসটি, রয়্যালটি ও প্রশাসনিক নজরদারিরও।
বালি শেষ পর্যন্ত নদীর বুক থেকেই । কিন্তু তার বৈধতার স্রোত কোন পথে বয়ে যাচ্ছে, সেটাই এখন বড় প্রশ্ন। তদন্তে যদি অভিযোগের সত্যতা মেলে, তবে ‘বালির কারবার’-এর আড়ালে কারা বাধাহীনভাবে নিয়মকে বালি চাপা দিচ্ছে, সেই উত্তরও সামনে আসা জরুরি।
Comments
Post a Comment