আসানসোল - দূষণে ক্ষোভ, নেতাদের ঘুম ভাঙবে কি সংবাদ শিরোনামে?


 রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান-:

      শিল্পের চাকা ঘুরছে, অথচ সেই শিল্পের ধুলোতেই দমবন্ধ গ্রামের মানুষের! মনোহরবহালের আকাশে ধুলোর মেঘ, বাতাসে দূষণের আশঙ্কা, আর বাসিন্দাদের বুকে জমছে দীর্ঘদিনের ক্ষোভ। বৃহস্পতিবার সেই ক্ষোভই আছড়ে পড়ল রাজপথে। ইটভাটার ভিতরে চলা একটি কারখানা থেকে ছড়িয়ে পড়া ডাস্টের প্রতিবাদে মহিলাদের সঙ্গে পথে নামলেন গ্রামের যুবকরাও।

      গ্রামবাসীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে কারখানার ধুলোয় অতিষ্ঠ এলাকার মানুষ। বারবার আপত্তি জানিয়েও মেলেনি স্থায়ী সমাধান। তাঁদের দাবি, অবিলম্বে ধুলো নিয়ন্ত্রণে কার্যকর প্রযুক্তিগত ও প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে হবে। শুধু আশ্বাসে আর মন গলবে না। প্রয়োজনে প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকদের দ্বারস্থ হওয়ার পাশাপাশি বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন তাঁরা।

      এই বিক্ষোভ ঘিরে উঠেছে জনপ্রতিনিধিদের ভূমিকা নিয়েও প্রশ্ন। এলাকার সমস্যা কি সংবাদমাধ্যমের শিরোনাম হওয়ার পরেই তাঁদের নজরে আসে? সংবাদ প্রকাশের পর ‘আপনাদের মাধ্যমেই জানলাম’- এমন প্রতিক্রিয়া কি জনসংযোগের বিকল্প হতে পারে?

     গ্রামবাসীদের দাবি স্পষ্ট- শিল্প চাই, কর্মসংস্থান চাই, কিন্তু তার বিনিময়ে বিষাক্ত ধুলো নয়। এবার প্রতিশ্রুতি নয়, চাই বাস্তব পদক্ষেপ। মনোহরবহালের ধুলোয় এবার কি দায়িত্বশীল মহলের ঘুম ভাঙবে?

Comments

Popular posts from this blog

পড়ুয়াদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করল আমতা নিত্যানন্দ উচ্চ বিদ্যালয়

সৌভ্রাতৃত্ব ও সম্প্রতির বন্ধনে পালিত হলো লাচ্ছা সেমাই উৎসব

জামগ্রাম অঞ্চলে দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে বারাবনি বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায়