সীমান্ত পেরিয়ে মাদকের ছায়া, পাণ্ডবেশ্বরে পুলিশের জালে তিন


রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -: 


      বীরভূমের দিক থেকে পশ্চিম বর্ধমানের খনি ও শিল্পাঞ্চলে কি ক্রমেই শিকড় ছড়াচ্ছে মাদকের অন্ধকার কারবার? সীমান্ত পেরিয়ে নিষিদ্ধ মাদকের সরবরাহ ঘিরে বাড়ছে উদ্বেগ। এবার পাণ্ডবেশ্বর পুলিশের অভিযানে পৃথক দুটি এলাকা থেকে গ্রেফতার হল তিনজন। উদ্ধার হয়েছে নিষিদ্ধ মাদক। ঘটনাকে কেন্দ্র করে শিল্পাঞ্চলে ফের ছড়িয়েছে চাঞ্চল্য।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিমসা এলাকা থেকে শেখ রাহি ও ইন্দ্রজিৎ পাসওয়ানকে গ্রেফতার করা হয়। অন্যদিকে, খোট্টাডিহি থেকে ধরা পড়ে রোহিত মণ্ডল নামে আরও এক যুবক। বুধবার তিনজনকেই আসানসোল জেলা আদালতে পেশ করা হয়। মাদকের উৎস এবং পাচারচক্রের গভীরে পৌঁছতে ধৃতদের পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে তদন্তকারীরা।

      উল্লেখ্য, সম্প্রতি দুর্গাপুর পূর্বের বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন, বীরভূম থেকে ব্রাউন সুগার ঢুকছে দুর্গাপুরে, এমনকী কলেজ পড়ুয়াদের কাছেও পৌঁছচ্ছে সেই মাদক।

     পাণ্ডবেশ্বরের এই গ্রেফতারি সেই অভিযোগকে ঘিরে নতুন করে উদ্বেগ বাড়িয়েছে। প্রশ্ন উঠছে, কারা এই কারবারের নেপথ্যে? কোন পথে আসছে মাদক? তরুণ প্রজন্মের ভবিষ্যৎকে গ্রাস করার আগেই কি উন্মোচিত হবে এই অন্ধকার সাম্রাজ্যের আসল মুখ? এখন সেই উত্তরই খুঁজছে পুলিশ।

Comments

Popular posts from this blog

পড়ুয়াদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করল আমতা নিত্যানন্দ উচ্চ বিদ্যালয়

সৌভ্রাতৃত্ব ও সম্প্রতির বন্ধনে পালিত হলো লাচ্ছা সেমাই উৎসব

জামগ্রাম অঞ্চলে দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে বারাবনি বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায়