আবাসন খালি করাতে গিয়ে উত্তেজনা, মুখোমুখি ইস্কো ও আবাসিকরা


রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান-:


     আবাসনের দখলদারি নিয়ে বিতর্ক এবার উত্তপ্ত সংঘাতের রূপ নিল আসানসোলের হীরাপুরে। ইস্কোর দখলমুক্ত আবাসন খালি করাতে গিয়ে বুধবার আধিকারিক ও কর্মীদের সঙ্গে আবাসিকদের বচসা এবং দুর্ব্যবহারের অভিযোগ ঘিরে ছড়াল উত্তেজনা। ঘটনাটি হিরাপুর থানার এবি টাইপ এলাকার।

     ইস্কো কর্তৃপক্ষের দাবি, ওই এলাকার একটি আবাসন দীর্ঘদিন ধরে বেআইনিভাবে দখল করে রাখা হয়েছে। আবাসন খালি করার জন্য আগেই নোটিশ দেওয়া হয়েছিল। কিন্তু নির্ধারিত সময়ের পরেও আবাসন খালি না হওয়ায় বুধবার আধিকারিক ও কর্মীদের একটি দল সেখানে পৌঁছয়। শুরু হয় আবাসন খালি করানোর প্রক্রিয়া। কিন্তু সেই সময়ই দু'পক্ষের মধ্যে বচসা বাধে। ইস্কোর আধিকারিক ও কর্মীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগও ওঠে।

    খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় হীরাপুর থানার পুলিশ। পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত আবাসনটি খালি করাতে পারেনি ইস্কো কর্তৃপক্ষ।

    অন্যদিকে, ইস্কোর অভিযোগ অস্বীকার করেছেন আবাসিকরা। তাঁদের দাবি, তাঁরা কোনও আবাসন দখল করেননি। সেখানে বসবাসের প্রয়োজনীয় নথিপত্র তাঁদের কাছে রয়েছে।

      দখলদারি না বৈধ অধিকার- এই প্রশ্নেই আপাতত উত্তপ্ত এবি টাইপ এলাকা। আবাসন বিতর্কের পরিণতি কোন দিকে যায়, এখন সেদিকেই নজর।

Comments

Popular posts from this blog

পড়ুয়াদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করল আমতা নিত্যানন্দ উচ্চ বিদ্যালয়

সৌভ্রাতৃত্ব ও সম্প্রতির বন্ধনে পালিত হলো লাচ্ছা সেমাই উৎসব

জামগ্রাম অঞ্চলে দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে বারাবনি বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায়