'গুন্ডা দমন বিল' নাকি বিরোধী দমনের নতুন অস্ত্র? তুঙ্গে আশঙ্কা
রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -: বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার দাপটে রাজ্য সরকার 'গুন্ডা দমন বিল' পাস করালেও, সেই বিলের বৈধতা ও উদ্দেশ্য নিয়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক। বিরোধী শিবির থেকে শুরু করে নাগরিক সমাজের একাংশ- সবাই এই আইনকে দেখছেন বিরোধী কণ্ঠস্বর স্তব্ধ করার একটি নতুন 'লাইসেন্স' হিসেবে। এই প্রেক্ষিতে বিলটির তীব্র সমালোচনা করে সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য মীনাক্ষী মুখোপাধ্যায়ের মন্তব্য রাজনৈতিক মহলে ব্যাপক আলোড়ন তুলেছে। মীনাক্ষীর স্পষ্ট অভিযোগ, নাম 'গুন্ডা দমন' হলেও এর আড়ালে লুকিয়ে রয়েছে গণতান্ত্রিক আন্দোলন দমনের কুটিল ছক। তিনি তীব্র ভাষায় বলেন, "কাকে গুন্ডা বলা হবে, কাকে এই তকমা দেওয়া হবে, তা সম্পূর্ণ সরকারের ইচ্ছাধীন। যার গায়েই এই স্ট্যাম্প লেগে যাবে, তাকেই এই আইনের বলে দমন করা হবে।" তাঁর আশঙ্কা, সরকার নিজের সমালোচক বা অধিকারের লড়াইয়ে শামিল হওয়া মানুষকে নিশ্চিহ্ন করতে আইনি কবচ হিসেবে এই বিলকে ব্যবহার করবে। বিজেপি শাসিত রাজ্যগুলোর নতুন শ্রমকোড আইনের উদাহরণ টেনে সিপিএম নেত্রী দ...