এলোকুইন্ট স্টিল কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, অল্পের জন্য রক্ষা শ্রমিকদের


রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:

         ​সোমবার ভোর পৌনে চারটে নাগাদ আসানসোলের দেন্দুয়া কল্যাণেশ্বরী শিল্পতালুকের ‘এলোকুইন্ট স্টিল প্রাইভেট লিমিটেড’-এ এক ভয়াবহ বিস্ফোরণ ঘটে। কারখানার ২ নম্বর ফার্নেসে পরপর চারটি জোরালো বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। ফার্নেস থেকে নির্গত প্রচণ্ড তাপে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে নৈশকালীন শিফটে কর্মরত শ্রমিকদের মধ্যে। কারখানার বিপুল ক্ষয়ক্ষতির খবর মিললেও, অলৌকিকভাবেই কোনো শ্রমিকের প্রাণহানির খবর পাওয়া যায়নি।​শাকম্ভরী গ্রুপের এই কারখানায় বারবার দুর্ঘটনার জন্য কর্তৃপক্ষের চরম গাফিলতিকেই দায়ী করছেন শ্রমিক ও স্থানীয় সংগঠন। 

    অভিযোগ, সুরক্ষার ন্যূনতম মানদণ্ড বজায় না রাখা এবং বিপজ্জনক অংশগুলোর নিয়মিত সংস্কার না করার জেরেই এই বিপত্তি। মুনাফার লোভে শ্রমিকদের নিরাপত্তাকে তুচ্ছজ্ঞান করছে কর্তৃপক্ষ। পুরোনো ও জরাজীর্ণ ব্যবস্থার কারণেই বারবার এমন দুর্ঘটনা ঘটছে।

       ​ভোররাতের এই ঘটনার পর থেকে গোটা শিল্পতালুকে শ্রমিকদের মধ্যে তীব্র উত্তেজনা ও ক্ষোভ বিরাজ করছে। বারবার সতর্ক করা সত্ত্বেও কেন সুরক্ষা সরঞ্জামের আধুনিকায়ন করা হয়নি—সে নিয়ে উঠছে বড় প্রশ্ন। যদিও এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি।

Comments

Popular posts from this blog

পড়ুয়াদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করল আমতা নিত্যানন্দ উচ্চ বিদ্যালয়

সৌভ্রাতৃত্ব ও সম্প্রতির বন্ধনে পালিত হলো লাচ্ছা সেমাই উৎসব

বিশ্ব যোগ দিবসে বৃক্ষরোপণ ও গো-সেবা কর্মসূচি