সামান্য জলের ছিটে! পাথরের আঘাতে মাথা ফাটল সরকারি কর্মীর, আটক দুই


রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:

      রাস্তার গর্তে জমে থাকা কয়েক ফোঁটা জল থেকেই যে এমন রক্তাক্ত সংঘর্ষের জন্ম হতে পারে, তা হয়তো ভাবতেও পারেননি কেউ। সামান্য বচসা মুহূর্তের মধ্যে রণক্ষেত্রের চেহারা নিল। পাথরের আঘাতে মাথা ফেটে রক্তাক্ত হলেন এক সরকারি কর্মী। মঙ্গলবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল দুর্গাপুরে।

    জানা গিয়েছে, পাওয়ার গ্রিডের কর্মী পূর্ণব্রত বেহেরা গাড়িতে পারুলিয়া থেকে বাঁকুড়ার দিকে যাচ্ছিলেন। পথে একটি গর্তে গাড়ির চাকা পড়তেই জমা জল ছিটকে লাগে পাশের এক বাইক আরোহীর গায়ে। তা নিয়েই শুরু হয় বচসা। অভিযোগ, উত্তেজনার মধ্যে বাইক আরোহী হেলমেট খুলে গাড়িচালকের মুখে থুতু ছিটিয়ে দেন।

      এর প্রতিবাদ করতেই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়। অভিযোগ, গাড়িতে থাকা এক মহিলা, যিনি দুর্গাপুর টাইমস ইউটিউব চ্যানেলের মালিক বলে জানা গিয়েছে, রাস্তা থেকে পাথর তুলে পূর্ণব্রতের মাথায় আঘাত করেন। রক্তাক্ত অবস্থায় তাঁকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়।
ঘটনায় ইউটিউব চ্যানেলের দু’জনকে আটক করেছে পুলিশ।

      কয়েক ফোঁটা জলের ছিটে থেকে রক্তের দাগ- সামান্য সহনশীলতার অভাবে কীভাবে হিংসার আগুন জ্বলে ওঠে, এই ঘটনা যেন তারই উদ্বেগজনক দৃষ্টান্ত।

Comments

Popular posts from this blog

পড়ুয়াদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করল আমতা নিত্যানন্দ উচ্চ বিদ্যালয়

সৌভ্রাতৃত্ব ও সম্প্রতির বন্ধনে পালিত হলো লাচ্ছা সেমাই উৎসব

জামগ্রাম অঞ্চলে দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে বারাবনি বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায়