দালালচক্রে ফের এসিবির হানা, জালে ‘কিংপিন’ পাঁচু

রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -: 

      দুর্নীতির অন্ধকারে ফের জ্বলে উঠল তদন্তের আলো। রামপুর এমভিআই চেকপোস্টে গাড়ি পাস করানোর নামে টাকা আদায়ের অভিযোগে এবার অ্যান্টি-করাপশন ব্যুরোর (এসিবি) জালে ধরা পড়ল কথিত ‘কিংপিন’ পাঁচু মণ্ডল।

       বৃহস্পতিবার সন্ধ্যায় পশ্চিমবঙ্গ-ঝাড়খণ্ড সীমান্তের কুলটি থানার অন্তর্গত জাতীয় সড়ক-১৯-এ অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করে এসিবি। পাঁচুর বাড়ি-সহ একাধিক জায়গায় তল্লাশি চালিয়ে বাজেয়াপ্ত করা হয়েছে গুরুত্বপূর্ণ নথিপত্র।

    সূত্রের খবর, একটি পণ্যবাহী গাড়ির চালকের কাছ থেকে ‘গাড়ি পাস’-এর নামে টাকা নেওয়ার সময় হাতেনাতে ধরা পড়েন পাঁচু। তাঁকে জিজ্ঞাসাবাদ করে চক্রের শিকড় খুঁজছেন তদন্তকারীরা। 

     উল্লেখ্য, কয়েক মাস আগে রামপুর চেকপোস্টে ট্রাক আটকে ২২ হাজার টাকা ঘুষ দাবির অভিযোগে তোলপাড় হয়েছিল পরিবহন দপ্তর। ঘটনায় দুই আধিকারিক বরখাস্ত ও পরে গ্রেফতার হন। গ্রেফতার হয়েছিলেন কয়েকজন দালালও। 

       এবার পাঁচুর গ্রেফতারিতে ফের চাঞ্চল্য ছড়িয়েছে। তদন্তের পরিধি আরও বাড়লে আড়ালে থাকা প্রভাবশালী মাথাদের নামও সামনে আসতে পারে। দুর্নীতির শিকড় কত গভীরে, এখন সেই উত্তরই খুঁজছে সীমান্ত।

Comments

Popular posts from this blog

পড়ুয়াদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করল আমতা নিত্যানন্দ উচ্চ বিদ্যালয়

সৌভ্রাতৃত্ব ও সম্প্রতির বন্ধনে পালিত হলো লাচ্ছা সেমাই উৎসব

জামগ্রাম অঞ্চলে দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে বারাবনি বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায়