নকল মদের অভিযোগে ভোররাতে আবগারি হানা, মদের দোকান সরানোর দাবি
রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:
ভোরের আলো তখনও ভালো করে ফোটেনি। হঠাৎ আবগারি দফতরের আধিকারিকদের হানায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ল বার্ণপুরের নরসিংবাঁধ এলাকায়। শনিবার ভোর সাড়ে চারটে নাগাদ এলাকার একটি সরকারি লাইসেন্সপ্রাপ্ত মদের দোকানে অভিযান চালান আবগারি দপ্তরের আধিকারিকরা। নকল মদ প্যাকেটজাত করার অভিযোগকে কেন্দ্র করে পাঁচটি গাড়িতে আসা প্রায় ২০-২৫ জন আধিকারিক ছয় ঘণ্টারও বেশি সময় ধরে তল্লাশি চালান। উদ্ধার হয় এক গাড়ি ভর্তি মদের পেটি ও বোতল। পরে দোকানটি সিল করে দেওয়া হয়।
এই অভিযানের পরই দীর্ঘদিনের ক্ষোভ উগরে দিয়ে কালালি বন্ধের দাবিতে সরব হয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, সকাল থেকে গভীর রাত পর্যন্ত দোকানকে ঘিরে মদ্যপান, ঝগড়া ও অশান্তি লেগেই থাকে। মাত্র ১০ মিটার দূরে প্রাথমিক স্কুল থাকায় শিশুদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ বাড়ছে।
স্থানীয় বাসিন্দাদের দাবি, বহুবার প্রশাসনের বিভিন্ন দপ্তরে অভিযোগ জানিয়েও স্থায়ী সমাধান মেলেনি। বিধায়ক তথা মন্ত্রী অগ্নিমিত্রা পালের কাছেও দোকানটি অন্যত্র সরানোর আবেদন জানিয়েছেন তাঁরা।
Comments
Post a Comment