অণ্ডাল- পুনর্বাসনের আশ্বাসে পাশে বিধায়ক পার্থ ঘোষ


রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:

    অন্ডালের সিদুলির ছত্রাবাগে মাটির বুক চিরে নেমে আসা ধসের ক্ষত এখনও শুকোয়নি। শনিবারের ভয়াবহ ধসের পর মঙ্গলবারও মাটি বসে যাওয়ার ঘটনা অব্যাহত থাকায় আতঙ্কের ছায়া ঘনাচ্ছে এলাকাজুড়ে। অনিশ্চিত মাটির উপর দাঁড়িয়ে নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন বাসিন্দারা।

     এই পরিস্থিতিতে মঙ্গলবার ধসকবলিত এলাকা পরিদর্শন করলেন রাণীগঞ্জের বিধায়ক পার্থ ঘোষ। সরেজমিনে পরিস্থিতি খতিয়ে দেখার পাশাপাশি আতঙ্কিত বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাঁদের দুর্ভোগের কথা শোনেন তিনি। বিধায়ক জানান, পরিস্থিতি এখনও উদ্বেগজনক। 

    ভবিষ্যতে ফের ধসের ঘটনা ঘটলে এবং প্রাণহানি হলে দায়ীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হবে। মানুষের জীবন নিয়ে কোনও গাফিলতি বরদাস্ত করা হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

       পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলির স্থায়ী পুনর্বাসনের প্রশ্নে কেন্দা এরিয়ার জিএম ডি কে শর্মার সঙ্গে বৈঠক করেন পার্থ ঘোষ। নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া ও পুনর্বাসনের ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

     এখন ছত্রাবাগের মানুষের একটাই প্রার্থনা- মাটির আতঙ্ক থেকে মুক্তি, অনিশ্চয়তার অবসান এবং নিরাপদ আশ্রয়ে নতুন করে বাঁচার নিশ্চয়তা।

Comments

Popular posts from this blog

পড়ুয়াদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করল আমতা নিত্যানন্দ উচ্চ বিদ্যালয়

সৌভ্রাতৃত্ব ও সম্প্রতির বন্ধনে পালিত হলো লাচ্ছা সেমাই উৎসব

জামগ্রাম অঞ্চলে দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে বারাবনি বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায়