লাল পতাকায় নভেম্বরের স্মৃতি, সমাজতন্ত্রের প্রত্যয়ে রাণীগঞ্জে মিছিল
রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:
ঐতিহাসিক নভেম্বর বিপ্লবের স্মরণে মিছিল ও পথসভার আয়োজন করল সিপিআইএমের রাণীগঞ্জ এরিয়া কমিটি। রাণীগঞ্জ ময়দান থেকে শুরু হওয়া মিছিল এনএসবি রোড ধরে এগিয়ে যায় সিয়ারসোল রাজবাড়ির দিকে। লাল পতাকার সারি, দৃপ্ত পদচারণা আর স্লোগানে মুখরিত হয়ে ওঠে রাজপথ। মিছিলের কণ্ঠে ধ্বনিত হয়, ‘পুঁজিবাদ নয়, সমাজতন্ত্রই মানবমুক্তির একমাত্র পথ’ এবং ‘সমাজতন্ত্রের ভবিষ্যৎ উজ্জ্বল’।
মিছিল শেষে রাণীগঞ্জ রাজবাড়ি মোড়ে আয়োজিত হয় পথসভা। উপস্থিত ছিলেন কমরেড সুপ্রিয় রায়, হেমন্ত প্রভাকর, সঞ্জয় প্রামাণিক, রুনু দত্ত, দেবী দাস ব্যানার্জি, গৌরব ধল্লো, কৃষ্ণা দাস গুপ্ত, মনোজিৎ বসু, শহিদ-সহ দলের নেতা, কর্মী ও সমর্থকেরা।
পথসভায় বক্তারা নভেম্বর বিপ্লবের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরার পাশাপাশি বর্তমান সমাজ ও রাজনীতিতে সমাজতন্ত্রের প্রাসঙ্গিকতা ব্যাখ্যা করেন। তাঁদের বক্তব্যে উঠে আসে শোষণমুক্ত সমাজ, সাম্য এবং শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার।
Comments
Post a Comment