পুলিশের ধাওয়া, ব্যাঙ্কের ভবনে কয়লাবোঝাই ট্রাকের ধাক্কা, পলাতক চালক


রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:
    
     কয়লার বোঝা, পুলিশের ধাওয়া আর জনপদের বুকে দুর্ঘটনার অভিঘাত- সব মিলিয়ে চাঞ্চল্য ছড়াল আসানসোলের পাঁচগাছিয়ার জুবলি এলাকার ব্যাঙ্ক মোড়ে। ঝাড়খণ্ড থেকে আসা কয়লাবোঝাই একটি ট্রাককে ঘিরে এই ঘটনায় ফের সামনে এল কয়লা পরিবহণের বৈধতা ও নজরদারি নিয়ে উদ্বেগ।

     অভিযোগ, ট্রাকে অবৈধভাবে কয়লা পরিবহণ করা হচ্ছিল। ডুবুরডিহি চেকপোস্টে পুলিশ ট্রাকটিকে আটকানোর চেষ্টা করলে চালক গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করেন। শুরু হয় পুলিশের ধাওয়া। সেই ধাওয়ার মধ্যেই পাঁচগাছিয়ার ব্যাঙ্ক মোড়ে পৌঁছে ট্রাকটি একটি পুরনো ব্যাঙ্কের ভবনে ধাক্কা মারে। ঘটনার পর চালক পালিয়ে যান।

       সূত্রের খবর, পুলিশ ট্রাকটি আটক করে পরবর্তী পদক্ষেপের জন্য কন্যাপুর ফাঁড়ির হাতে তুলে দিয়েছে। তবে কয়লার বৈধতা সম্পর্কে এখনও আনুষ্ঠানিক নিশ্চিতকরণ মেলেনি।

    অন্যদিকে, স্থানীয়দের অভিযোগ, রাতের অন্ধকারে পাঁচগাছিয়া ও জুবলি এলাকা দিয়ে কয়লাবোঝাই ট্রাক দুর্গাপুর ও কলকাতার দিকে যাতায়াত করে। অভিযোগ সত্য হলে প্রশ্ন উঠবেই- নজরদারির চোখ এড়িয়ে কীভাবে চলছে এই পরিবহণ? সংশ্লিষ্ট দফতরের ভূমিকা কী?

Comments

Popular posts from this blog

পড়ুয়াদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করল আমতা নিত্যানন্দ উচ্চ বিদ্যালয়

সৌভ্রাতৃত্ব ও সম্প্রতির বন্ধনে পালিত হলো লাচ্ছা সেমাই উৎসব

হিমালয়ের বুকে সাহসের পদচিহ্ন: আসানসোল থেকে রূপসী শৃঙ্গের আহ্বানে