সালানপুরে ৬১টি দুর্গোৎসব কমিটিকে আর্থিক সহায়তা প্রদান


সংবাদদাতা, নিউজ হিন্দুস্থান-:

পশ্চিমবঙ্গ সরকারের ঘোষণা অনুযায়ী এ বছর সালানপুর ব্লকের মোট ৬১টি পূজা কমিটিকে এক লক্ষ টাকা করে আর্থিক অনুদান দেওয়া হলো। সোমবার রূপনারায়ণপুরের নান্দনিক হলে এই চেক বিতরণ অনুষ্ঠানটির আয়োজন করা হয়।এদিনের এই অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারাবনির বিধায়ক অরিজিৎ রায়, সালানপুর ব্লকের বিডিও দেবাঞ্জন বিশ্বাস, সালানপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক বিশ্বজিৎ মণ্ডল, ইন্সপেক্টর হেমন্ত দত্ত, রূপনারায়ণপুর ফাঁড়ির ইনচার্জ সুমঙ্গল সরকার এবং কল্যাণেশ্বরী ফাঁড়ির ইনচার্জ পার্থ সরকার সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। অতিথিরা সম্মিলিতভাবে ৬১টি পূজা কমিটির হাতে এক লক্ষ টাকার অনুদানের চেক তুলেদেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক অরিজিৎ রায় জানান, গত বছরের তুলনায় এ বছর ১১টি নতুন পূজা কমিটি এই আর্থিক সহায়তা পেয়েছে। গত বছর যেখানে ৫০টি পূজা কমিটিকে অনুদান দেওয়া হয়েছিল,এ বছর তা বেড়ে দাঁড়িয়েছে ৬১টিতে।
এদিন বিরোধীদের কটাক্ষ করে তিনি বলেন, একেই বলে "ডবল ইঞ্জিন সরকার"। তিনি আরও বলেন, "আমরা আগেই বলেছিলাম— ভরসা ইন, ভয় আউট। তার প্রমাণস্বরূপ আজ যে সমস্ত পূজা কমিটি মঞ্চে অনুদান গ্রহণ করল, তাদের মধ্যে অনেকে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত। আমরা কোনো রাজনৈতিক রঙ (লাল, সবুজ বা নীল) দেখি না, সকলের উন্নয়নেই আমাদের প্রধান লক্ষ্য।"
অনুষ্ঠানে উপস্থিত থেকে সালানপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক বিশ্বজিৎ মণ্ডল ৬১টি পূজা কমিটিকে অনুদান পাওয়ার জন্য অভিনন্দন জানান। পাশাপাশি, উৎসবের দিনগুলিতে সাধারণ মানুষকে অত্যন্ত সতর্ক থাকার এবং পুলিশ প্রশাসনের নির্দেশ ও আইন মেনে চলার বিশেষ পরামর্শ দেন।

Comments

Popular posts from this blog

পড়ুয়াদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করল আমতা নিত্যানন্দ উচ্চ বিদ্যালয়

সৌভ্রাতৃত্ব ও সম্প্রতির বন্ধনে পালিত হলো লাচ্ছা সেমাই উৎসব

হিমালয়ের বুকে সাহসের পদচিহ্ন: আসানসোল থেকে রূপসী শৃঙ্গের আহ্বানে