আলোর পরশে মুক্ত ধারা: রাষ্ট্রপতি আশীর্বাদে ধন্য পাণ্ডবেশ্বর বিধায়কের দুর্গোৎসব
অঙ্কিতা চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:
শারদীয়া দুর্গোৎসবের পবিত্র ও আনন্দমুখর লগ্নে এক অপূর্ব প্রাপ্তির আলোয় উদ্ভাসিত হলো পাণ্ডবেশ্বর বিধানসভা এলাকা। মা দুর্গার চরণের পূণ্যলগ্ন আর মহামায়ার আগমনের প্রাক্কালে, দেশের মহামহিম রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মুর আন্তরিক শুভেচ্ছাবার্তা ও আশীর্বাদ এসে পৌঁছেছে পাণ্ডবেশ্বরের জনপ্রিয় বিধায়ক জিতেন্দ্র তিওয়ারির দপ্তরে।
রাষ্ট্রপতির এই বিশেষ আশীর্বাণী ও শুভকামনা কেবল একটি সাধারণ বার্তা নয়, তাঁর রাজনৈতিক ও সামাজিক কর্মজীবনের অনন্য স্বীকৃতি। এই পরম প্রাপ্তিতে বিধায়ক গভীরভাবে আপ্লুত ও কৃতজ্ঞ। তিনি সশ্রদ্ধচিত্তে আশীর্বাদকে শিরোধার্য করে সমগ্র পাণ্ডবেশ্বরবাসীর উত্তরোত্তর মঙ্গল কামনা করেছেন।
Comments
Post a Comment