নাবালিকাকে ধর্ষণে ২০ বছরের জেল কুলটির যুবকের


সংবাদদাতা, নিউজ হিন্দুস্থান -:

        নাবালিকার উপর যৌন নির্যাতন ও ধর্ষণের মামলায় দোষী সাব্যস্ত কুলটির যুবক কার্তিক বাউরিকে ২০ বছরের সশ্রম কারাদণ্ড দিল আসানসোলের পকসো আদালত। বুধবার বিচারক সুপর্ণা বন্দ্যোপাধ্যায় এই সাজা ঘোষণা করেন। পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা এবং তা অনাদায়ে অতিরিক্ত ছয় মাসের সাধারণ কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে।

      আদালত সূত্রে জানা গিয়েছে, কুলটি থানার মিঠানির বাসিন্দা কার্তিকের বিরুদ্ধে নির্যাতিতার পরিবারের তরফে অভিযোগ দায়ের করা হয়েছিল। ২০২১ সালের ২৫ অক্টোবর কুলটি থানায় ৫৬০/২০২১ নম্বরে মামলাটি নথিভুক্ত হয়। ভারতীয় দণ্ডবিধির ৩৭৬এবি ধারা এবং পকসো আইনের ৪ ও ৬ নম্বর ধারায় মামলাটি দায়ের করা হয়।

      অভিযোগের ভিত্তিতে পুলিশ কার্তিককে গ্রেফতার করে। মামলার তদন্তকারী আধিকারিক এসআই সুশান্ত ঘোষ প্রয়োজনীয় তথ্যপ্রমাণ সংগ্রহ করে আদালতে চার্জশিট জমা দেন। অভিযুক্ত জেল হেফাজতে থাকাকালীনই শুরু হয় বিচারপ্রক্রিয়া।

     এই মামলায় মোট ১৮ জন সাক্ষ্য দেন। তাঁদের সাক্ষ্য ও সংগৃহীত তথ্যপ্রমাণের ভিত্তিতে আদালত কার্তিককে দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা করে। নাবালিকার উপর যৌন অপরাধের এই ঘটনায় আদালতের রায়ে আবারও সামনে এল শিশুদের সুরক্ষা নিশ্চিত করার গুরুদায়িত্ব।

Comments

Popular posts from this blog

পড়ুয়াদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করল আমতা নিত্যানন্দ উচ্চ বিদ্যালয়

সৌভ্রাতৃত্ব ও সম্প্রতির বন্ধনে পালিত হলো লাচ্ছা সেমাই উৎসব

হিমালয়ের বুকে সাহসের পদচিহ্ন: আসানসোল থেকে রূপসী শৃঙ্গের আহ্বানে