কুলটিতে পুকুর ভরাট ও অবৈধ নির্মাণের অভিযোগ


রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:


    পুকুরের জল শুকিয়ে উঠছে কংক্রিটের দেওয়াল, হাইড্রেনের বুক চিরে মাথা তুলছে বাড়ি- কুলটি বিধানসভা এলাকায় একের পর এক অবৈধ নির্মাণের অভিযোগে তৈরি হয়েছে উদ্বেগ। পুকুর ভরাট করে জমি বিক্রি এবং পুকুরপাড়ে বহুতল নির্মাণের অভিযোগ পৌঁছেছিল প্রধানমন্ত্রীর দফতরেও। সেই অভিযোগের পর নির্দেশ পেয়ে আকস্মিক পরিদর্শনে নামল কুলটি বিএলআরও দফতরের একটি দল।

      নিয়ামতপুর মৌজার ১৫ ও ১৬ নম্বর দাগে পুকুরের পাড়ে নির্মীয়মাণ বাড়িগুলি সরেজমিনে খতিয়ে দেখেন আধিকারিকেরা। পাশাপাশি ৬১ নম্বর ওয়ার্ডের প্রিয়া কলোনি বস্তিতে হাইড্রেনের উপর তৈরি বাড়িগুলিও পরিদর্শন করা হয়।

        ঘটনাস্থলে থাকা বিজেপি কর্মী তথা আইনজীবী কঞ্চন সিনহার দাবি, পুকুর ভরাট করে নির্মাণ এবং হাইড্রেন দখলের অভিযোগগুলি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে। তাঁর অভিযোগ, কসমো বাজারের পিছনে ১৫ ও ১৬ নম্বর দাগে কোনও সীমানা প্রাচীর ছাড়াই চারতলা বাড়ি তৈরি হচ্ছে। নির্মাণকারীদের নোটিস দিয়ে ডেকে জমির নথি যাচাই করা হবে বলে জানা গিয়েছে।

        প্রিয়া কলোনির বাসিন্দাদের অভিযোগ, হাইড্রেন দখল হয়ে যাওয়ায় বর্ষায় জলমগ্ন হয় এলাকা। নিকাশি পথ বন্ধ বা ঘুরিয়ে দেওয়ার অভিযোগও উঠেছে।

     এখন প্রশ্ন একটাই- পুকুর, জমি ও নিকাশির এই জট খুলবে কবে? BLRO-র পরিদর্শনের পর প্রশাসনের পদক্ষেপের দিকেই তাকিয়ে স্থানীয়রা।

Comments

Popular posts from this blog

পড়ুয়াদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করল আমতা নিত্যানন্দ উচ্চ বিদ্যালয়

সৌভ্রাতৃত্ব ও সম্প্রতির বন্ধনে পালিত হলো লাচ্ছা সেমাই উৎসব

জামগ্রাম অঞ্চলে দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে বারাবনি বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায়