নিয়ামতপুরে পুলিশের মাদকবিরোধী সচেতনতা অভিযান
রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:
নেশার অন্ধকারে হারিয়ে যাওয়ার আগে জীবনের আলোর পথ দেখানোর ডাক উঠল লছিপুরে। মাদকের বিরুদ্ধে সচেতনতা বাড়িয়ে নেশামুক্ত সমাজ গড়ার লক্ষ্যে পথে নামল আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ। পুলিশের উদ্যোগে লছিপুর এলাকায় আয়োজিত হয় মাদকবিরোধী সচেতনতামূলক কর্মসূচি।
সচেতনতার বার্তায় উঠে আসে মাদকের ভয়াবহ কুফল। বিশেষ করে তরুণ প্রজন্মকে নেশার হাতছানি থেকে দূরে রেখে সুস্থ ও সুন্দর জীবনের পথে ফেরানোর আহ্বান জানানো হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন নিয়ামতপুর ফাঁড়ির ভারপ্রাপ্ত আধিকারিক উৎপল ঘোষাল। ছিলেন সমাজসেবী ঝন্টু সেন, বাউরি সমাজের নেতা গণেশ বাউরি, অমন চৌধুরী-সহ বিশিষ্ট ব্যক্তিরা।
পুলিশের বার্তা ছিল স্পষ্ট- মাদক শুধু একজন মানুষকে নয়, ধীরে ধীরে ক্ষতবিক্ষত করে পরিবার ও সমাজকেও। তাই নেশার বিরুদ্ধে প্রতিরোধ গড়তে প্রয়োজন সকলের সম্মিলিত উদ্যোগ।
‘SAY NO TO DRUGS, YES TO LIFE’- এই বার্তাকেই সামনে রেখে সাধারণ মানুষকে সচেতন করা হয়। কমিউনিটি পুলিশিংয়ের এই উদ্যোগে পুলিশ ও মানুষের দূরত্ব কমিয়ে তৈরি হয় পারস্পরিক আস্থার সেতু।
নেশামুক্ত সমাজের স্বপ্ন শুধু পুলিশের নয়, প্রতিটি পরিবারের। সেই স্বপ্নকে বাস্তব করতে সতর্কতার পাশাপাশি সচেতনতার আলো জ্বালানোর আহ্বান জানানো হয়।
Comments
Post a Comment