কুয়োর অন্ধকার পেরিয়ে জঙ্গলে ফিরল শিয়াল, মমতার গল্প রূপনারায়ণপুরে


রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:

      রাতের অন্ধকারে পথ হারিয়ে হয়তো এসে পড়েছিল মানুষের উঠোনে। অসাবধানতায় গভীর কুয়োর অন্ধকারে বন্দি এক বন্য শিয়াল। কিন্তু সকালের আলোয় তার ভাগ্যের গল্প বদলে গেল। মানুষের তৎপরতা আর বনদপ্তরের দ্রুত পদক্ষেপে ফিরে পেল মুক্তির পথ।

      বুধবার সকালে রূপনারায়ণপুরের দুর্গা মন্দির সংলগ্ন চ্যাটার্জ্জী পরিবারের সদস্যরা কুয়োর ভিতর শিয়ালটিকে দেখতে পান। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় বনদপ্তরে। খবর পেয়েই উদ্ধার অভিযানে নামে রূপনারায়ণপুর বনদপ্তর। আধিকারিক তমালিকা চন্দ্রের নির্দেশে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় বিশেষ উদ্ধারকারী দল।

       দীর্ঘ চেষ্টার পর বনকর্মীদের দক্ষতায় কুয়ো থেকে নিরাপদে তুলে আনা হয় শিয়ালটিকে। প্রাথমিক পরীক্ষায় সুস্থ পাওয়ার পর তাকে নিকটবর্তী জঙ্গলে স্বাভাবিক আবাসস্থলে ছেড়ে দেওয়া হয়।

    বন্যপ্রাণীটির মুক্তির মুহূর্তে যেন স্বস্তির নিঃশ্বাস ফেলে গোটা এলাকা। চ্যাটার্জ্জী পরিবারের সদস্য থেকে স্থানীয় বাসিন্দা- সকলেই বনদপ্তরের এই তৎপরতার প্রশংসা করেন।

     একটি প্রাণের বাঁচার গল্প শেষ পর্যন্ত হয়ে উঠল সহাবস্থানের এক উজ্জ্বল বার্তা। জঙ্গলের প্রাণ জঙ্গলেই ফিরুক- মানুষের এই মানবিক হাত বাড়িয়ে দেওয়ার মধ্যেই যেন প্রকৃতির সঙ্গে সহমর্মিতার নতুন আশ্বাস।

Comments

Popular posts from this blog

পড়ুয়াদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করল আমতা নিত্যানন্দ উচ্চ বিদ্যালয়

সৌভ্রাতৃত্ব ও সম্প্রতির বন্ধনে পালিত হলো লাচ্ছা সেমাই উৎসব

হিমালয়ের বুকে সাহসের পদচিহ্ন: আসানসোল থেকে রূপসী শৃঙ্গের আহ্বানে