উৎসবের আলো পৌঁছক প্রতিটি ঘরে, অন্ন-বস্ত্রের ছোঁয়ায় মানবতার পূজা


অঙ্কিতা চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:

      বাঙালির শারদোৎসব হৃদয়ের সঙ্গে হৃদয়ের মিলনের, ভালোবাসা ও সম্প্রীতির বন্ধনে মানুষকে আপন করে নেওয়ার। উৎসবের আলোয় যখন চারদিক ঝলমল করে ওঠে, তখন সমাজের কোনও প্রান্তে যেন অভাবের অন্ধকার জমে না থাকে- এই মানবিক বার্তাই তুলে ধরল আসানসোল রামকৃষ্ণ মিশন।

     দুর্গাপূজার আনন্দ সবার মধ্যে ছড়িয়ে দিতে মিশনে ‘মা সারদা অন্নপূর্ণা’ প্রকল্পের মাধ্যমে দুস্থ মানুষের হাতে অন্ন ও বস্ত্র তুলে দেওয়ার এক মহতী উদ্যোগ গ্রহণ করা হয়। এই মানবিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে আনন্দ ও আবেগে আপ্লুত হয়ে পড়েন উপস্থিত সকলে। 

       আশ্রমের সম্পাদক পরম শ্রদ্ধেয় স্বামী সোমাত্মানন্দজী মহারাজ এবং অন্যান্য শ্রদ্ধেয় মহারাজদের স্নেহময় উপস্থিতি ও আশীর্বাদে অনুষ্ঠানটি পায় বিশেষ তাৎপর্য।

       ক্ষুধার্তের মুখে অন্ন তুলে দেওয়া কিংবা অভাবীর হাতে নতুন বস্ত্র তুলে ধরা নিছক দান নয়, মানুষের মধ্যে ঈশ্বরকে খুঁজে পাওয়ার সাধনা। সেবার মধ্য দিয়েই যে মানবধর্মের প্রকৃত পরিচয়, এই উদ্যোগ যেন সেই চিরন্তন সত্যকেই নতুন করে মনে করিয়ে দেয়।

Comments

Popular posts from this blog

পড়ুয়াদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করল আমতা নিত্যানন্দ উচ্চ বিদ্যালয়

সৌভ্রাতৃত্ব ও সম্প্রতির বন্ধনে পালিত হলো লাচ্ছা সেমাই উৎসব

হিমালয়ের বুকে সাহসের পদচিহ্ন: আসানসোল থেকে রূপসী শৃঙ্গের আহ্বানে