অন্ধকার খনিতে বন্দিদশা! কুমারডিহিতে ডুলির গোলযোগে ১২ শ্রমিককে ঘিরে উৎকণ্ঠা


রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:

     মাটির গভীরে কয়লার অন্ধকার, আর সেই অন্ধকারের বুকেই অনিশ্চয়তার প্রহর গুনছেন প্রায় ১২ জন খনি শ্রমিক। খনির ভিতরে যাতায়াতের ডুলিতে যান্ত্রিক গোলযোগের জেরে প্রায় তিন ঘণ্টা ধরে তাঁদের আটকে থাকার ঘটনায় তীব্র উদ্বেগ ছড়িয়েছে পাণ্ডবেশ্বরের কুমারডিহি কোলিয়ারিতে।

      স্থানীয় সূত্রে খবর, ডুলিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় এই বিপত্তি ঘটে। আটকে পড়া শ্রমিকদের উদ্ধারে তৎপর হয়েছে খনি কর্তৃপক্ষ। তবে তাঁদের উদ্ধার করা সম্ভব হয়েছে কি না, সে বিষয়ে এখনও স্পষ্ট তথ্য মেলেনি। অন্ধকারের গভীরে আটকে থাকা শ্রমিকদের শারীরিক অবস্থা নিয়েও উদ্বেগ বাড়ছে।

      বারবার বিপত্তির পরেও কেন স্থায়ী সমাধান নেই? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে শ্রমিক মহলে। নাম প্রকাশে অনিচ্ছুক এক খনি আধিকারিক জানিয়েছেন, যান্ত্রিক গোলযোগের কারণেই সমস্যা তৈরি হয়েছে এবং উদ্ধারের চেষ্টা চলছে।

     কয়লার অন্ধকারে যাঁদের শ্রমে জ্বলে ওঠে আলো, তাঁদের জীবনই আজ নিরাপত্তার প্রশ্নে উদ্বেগের মুখে। দ্রুত ও নিরাপদ উদ্ধারের পাশাপাশি ভবিষ্যতে এমন বিপর্যয় এড়াতে যথাযথ পদক্ষেপের দাবি উঠছে।

Comments

Popular posts from this blog

পড়ুয়াদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করল আমতা নিত্যানন্দ উচ্চ বিদ্যালয়

সৌভ্রাতৃত্ব ও সম্প্রতির বন্ধনে পালিত হলো লাচ্ছা সেমাই উৎসব

হিমালয়ের বুকে সাহসের পদচিহ্ন: আসানসোল থেকে রূপসী শৃঙ্গের আহ্বানে