একই রাতে দুই বাড়িতে হানা চোরের! রানীগঞ্জে আতঙ্ক


রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:

      রাতের অন্ধকারে নিশ্চুপ পাড়া, সেই সুযোগেই একের পর এক বাড়িতে চুরির অভিযোগ! রানীগঞ্জের কাশীপুর ডাঙার শারদাপল্লি এলাকায় একই রাতে দুটি বাড়িতে চুরির ঘটনায় ছড়িয়েছে আতঙ্ক। ঘরের তালা ভেঙে সোনার গয়না, নগদ টাকা-সহ বিভিন্ন সামগ্রী উধাও হওয়ার অভিযোগ উঠেছে। পরপর এমন ঘটনায় রাতের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দারা।

      স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চুরির অভিযোগ উঠেছে সুজিত মণ্ডল ও সঞ্জয় রাউতের বাড়িতে। সুজিতের দাবি, রাতে কাজে যাওয়ার পর সকালে ফিরে এসে বাড়ির তালা ভাঙা এবং ঘরের ভিতরে জিনিসপত্র তছনছ অবস্থায় দেখতে পান। তাঁর অভিযোগ, সোনার চেন, আংটি, রুপোর গয়না, ব্রেসলেট, নগদ ৭ হাজার টাকা-সহ বিভিন্ন সামগ্রী চুরি হয়েছে। খোয়া যাওয়া সোনার গয়নার মূল্য কয়েক লক্ষ টাকা হতে পারে বলে আশঙ্কা।

      অন্যদিকে, সঞ্জয় রাউতের অভিযোগ, বাড়ি ফাঁকা থাকার সুযোগে দুষ্কৃতীরা একাধিক গেটের তালা ভেঙে ভিতরে ঢোকে। ঘরের জিনিসপত্র তছনছ করে নগদ টাকা ও বাসনপত্র নিয়ে যায়।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রানীগঞ্জ থানার পুলিশ। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। তবে এখনও চুরির ঘটনায় কারা জড়িত, তা স্পষ্ট নয়।

      একই রাতে পরপর দুটি বাড়িতে চুরির অভিযোগে আতঙ্কিত এলাকাবাসী। রাতের অন্ধকার কাটলেও নিরাপত্তার উদ্বেগ কাটছে না তাঁদের।

Comments

Popular posts from this blog

পড়ুয়াদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করল আমতা নিত্যানন্দ উচ্চ বিদ্যালয়

সৌভ্রাতৃত্ব ও সম্প্রতির বন্ধনে পালিত হলো লাচ্ছা সেমাই উৎসব

হিমালয়ের বুকে সাহসের পদচিহ্ন: আসানসোল থেকে রূপসী শৃঙ্গের আহ্বানে