সম্পর্কের টানাপোড়েনে রক্তাক্ত রাত, উখড়ায় মহিলাকে গলা কেটে খুন!


রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:

     রাতের নীরবতা ভেঙে উঠেছিল বচসার শব্দ। তারপরই নেমে আসে রক্তাক্ত অন্ধকার। অণ্ডালের উখড়ায় ধারালো অস্ত্রের কোপে এক মহিলার মৃত্যুর ঘটনায় ছড়িয়েছে তীব্র চাঞ্চল্য। সম্পর্কের টানাপোড়েনের জেরেই কি এই খুন, নাকি এর আড়ালে রয়েছে অন্য কোনও রহস্য- উত্তর খুঁজছে পুলিশ।

     মৃতার নাম চান্দা সিং (৪৬)। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে প্রেম মণ্ডল নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

       পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চান্দা সিংয়ের সঙ্গে প্রেম মণ্ডলের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। মৃতার আত্মীয় বিট্টু সিংয়ের দাবি, তাঁরা একসঙ্গেই থাকতেন। উখড়া বাজারে তাঁদের একটি মাংসের দোকানও রয়েছে।

      প্রাথমিকভাবে জানা গিয়েছে, বুধবার রাতে কোনও একটি বিষয়কে কেন্দ্র করে দু’জনের মধ্যে বচসা বাধে। অভিযোগ, সেই বচসার মধ্যেই ধারালো অস্ত্র দিয়ে চান্দা সিংয়ের গলায় কোপ মারেন প্রেম মণ্ডল। রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে জানা গিয়েছে।

      ঘটনার পর অভিযুক্ত পালানোর চেষ্টা করেন বলে অভিযোগ। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাঁকে গ্রেপ্তার করে।

       কী নিয়ে বচসা? কেনই বা এত নির্মম পরিণতি? সম্পর্কের সংঘাতই কি খুনের কারণ, নাকি নেপথ্যে অন্য কোনও রহস্য? ধৃতকে জিজ্ঞাসাবাদ করে সেই উত্তরই খুঁজছেন তদন্তকারীরা।

Comments

Popular posts from this blog

পড়ুয়াদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করল আমতা নিত্যানন্দ উচ্চ বিদ্যালয়

সৌভ্রাতৃত্ব ও সম্প্রতির বন্ধনে পালিত হলো লাচ্ছা সেমাই উৎসব

হিমালয়ের বুকে সাহসের পদচিহ্ন: আসানসোল থেকে রূপসী শৃঙ্গের আহ্বানে