রানীগঞ্জে মহাবীর ঝান্ডা আখড়ার পুরনো জুলুস রুট ফেরার সম্ভাবনা, পরিদর্শনে পুলিশ প্রশাসন
ঐতিহ্যের পথে ফেরার অপেক্ষা!
রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:
রানীগঞ্জের স্মৃতির অলিগলিতে আট বছর ধরে থমকে থাকা এক ঐতিহ্য কি ফের পথ চলার অপেক্ষায়? মহাবীর ঝান্ডা আখড়ার জুলুসের পুরনো রুটে আবারও ফিরতে পারে সেই চেনা উৎসবের পদধ্বনি- এমন সম্ভাবনাতেই নতুন করে আশার আলো দেখছেন এলাকার মানুষ।
পশ্চিম বর্ধমানের রানীগঞ্জে দীর্ঘদিন বন্ধ থাকা ঐতিহ্যবাহী জুলুসের পুরনো পথ পুনরায় চালুর সম্ভাবনা খতিয়ে দেখতে যৌথ পরিদর্শনে নামলেন পুলিশ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা।
উপস্থিত ছিলেন পুলিশ কমিশনার, ডিসিপি সেন্ট্রাল, অ্যাডিশনাল ডিসিপি এসবি, রানীগঞ্জ ও পাঞ্জাবি মোড় থানার ভারপ্রাপ্ত আধিকারিক, রানীগঞ্জ ট্রাফিক বিভাগের আধিকারিক-সহ পুলিশকর্মীরা।
শিবমন্দির থেকে রাজবাঁধ মোড়, হিলবস্তি মোড়, চুড়িপট্টি মোড় হয়ে এআর রোড এবং জে এল নেহরু রোড পর্যন্ত পুরনো রুটের বিভিন্ন অংশ সরেজমিনে পরিদর্শন করেন তাঁরা। সেই সময় যান চলাচল নিয়ন্ত্রণ, ভিড় সামলানো, আইনশৃঙ্খলা এবং সাধারণ মানুষ ও ভক্তদের নিরাপত্তা- সব দিকই খতিয়ে দেখা হয়।
Comments
Post a Comment