আজকের দিনপঞ্জি
প্রাত্যহিক প্রভাতী শুভেচ্ছা
আজ: ২ কার্ত্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, মঙ্গলবার, ইংরেজী: ২০ অক্টোবর ২০২৬।
সূর্য উদয়: সকাল ০৫:৪০:১৬ এবং সূর্য অস্ত: বিকাল ০৫:০৫:০০।
চন্দ্র উদয়: শেষ রাত্রি ০৩:০৬:৩৩ এবং চন্দ্র অস্ত: বিকাল ০৩:৪৩:৪১।
শুক্ল পক্ষ
তিথি: নবমী (রিক্তা) সকাল ঘ ৯:০৫:১৫ দং ৮/৩৬/২৭.৮৬ পর্যন্ত পরে দশমী।
নক্ষত্র: শ্রবণা অপরাহ্ন ঘ ৩:৪১:৫৯ দং ২৫/৮/১৮.৫৪ পর্যন্ত পরে ধনিষ্ঠা।
কালরাত্রি: ০৬:৩৮:০৮ থেকে - ০৮:১২:৩৩ পর্যন্ত।
জন্মের সময়ে মকর রাশি, বৈশ্য বর্ণ, দেব গণ, অষ্টোত্তরী বৃহস্পতির দশা, বিংশোত্তরী চন্দ্রর দশা।
শুভ দিন: ক্রয় শুভ, বিক্রি অশুভ।
শ্রীশ্রীশারদীয়া দূর্গাদেবীর মহানবমী পূজা।
দেবীর নবরাত্রিক আজ দেবী সিদ্ধিদাত্রী রূপে পুজিত।
দেবীর নবরাত্রিক ব্রতসমাপন।
কবি অতুলপ্রসাদ সেনের জন্মদিবস
(২০ অক্টোবর,১৮৭১ খৃষ্টাব্দে)।
দিনটি সফল ও মঙ্গলময় হয়ে উঠুক।
Comments
Post a Comment