আজকের দিনপঞ্জি
প্রাত্যহিক প্রভাতী শুভেচ্ছা
আজ: ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, শুক্রবার, ইংরেজী: ১৬ অক্টোবর ২০২৬।
সূর্য উদয়: সকাল ০৫:৩৭:১৬ এবং সূর্য অস্ত: বিকাল ০৫:০৯:০০।
চন্দ্র উদয়: শেষ রাত্রি ০৩:০৬:৩৩ এবং চন্দ্র অস্ত: বিকাল ০৩:৪৩:৪১।
শুক্ল পক্ষ
তিথি: ষষ্ঠী (নন্দা) নিশা ঘ ৩:১৩:৪০ দং ৫৪/১/৪৬.৬৯ পর্যন্ত পরে সপ্তমী।
নক্ষত্র: জ্যেষ্ঠা প্রাত ঘ ৫:৫১:৪৭ দং ০/৩৭/৩.০৬ পর্যন্ত পরে মূলা।
কালরাত্রি: ০৮:১৪:৩৩ থেকে - ০৯:৪৮:২১ পর্যন্ত।
জন্মের সময়ে বৃশ্চিক রাশি, বিপ্র বর্ণ, রাক্ষস গণ, অষ্টোত্তরী শনির দশা, বিংশোত্তরী বুধর দশা।
শুভ দিন: গৃহপ্রবেশ, নব বস্ত্র পরিধান, দীক্ষা, হলপ্রবাহ ও বীজ বপন, কারবার: ক্রয় শুভ, বিক্রি অশুভ, দোকান আরম্ভ।
শ্রীশ্রীশারদীয়া দুর্গাদেবীর ষষ্ঠাদিকল্পারম্ভ ও ষষ্ঠীবিহিত পূজা (পূর্বাহ্ন ৯/০ মধ্যে)। সায়ংকালে শ্রীশ্রীদুর্গাদেবীর বোধন, আমন্ত্রণ ও অধিবাস।
দেবীর নবরাত্রিক আজ মা কাত্যায়নী রূপে রূপে পুজিত।
দিনটি সফল ও মঙ্গলময় হয়ে উঠুক।
Comments
Post a Comment