মহাসপ্তমীর ভোরে কলাবউ স্নান, ভক্তির ঢেউ নিয়ামতপুরের পুকুরঘাটে

রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:

      মহাসপ্তমীর ভোর। শরতের নরম আলোয় যখন চারপাশ ধীরে ধীরে জেগে উঠছে, তখনই শঙ্খধ্বনি, ঢাকের বাদ্যি আর মন্ত্রোচ্চারণে মুখর হয়ে উঠল কুলটির নিয়ামতপুর সরকার পুকুরঘাট। নবপত্রিকা স্নানকে কেন্দ্র করে ভোর থেকেই সেখানে ভক্তদের ঢল নামে।

     এলাকার একাধিক মন্দির ও পুজো মণ্ডপের পুরোহিত ও ভক্তরা সাড়ম্বরে নবপত্রিকা, অর্থাৎ কলাবউকে নিয়ে হাজির হন পুকুরঘাটে। ঢাকের তালে, শঙ্খের ধ্বনিতে আর ভক্তির আবেশে সম্পন্ন হয় কলাবউ স্নানের পবিত্র আচার।

     শাস্ত্রীয় রীতি অনুযায়ী, নয়টি উদ্ভিদের সমন্বয়ে তৈরি নবপত্রিকাকে স্নান করিয়ে দেবী দুর্গার পাশে স্থাপন করা হয়। এই আচারকে ঘিরে প্রতিবছরই ভক্তদের মধ্যে দেখা যায় গভীর আবেগ ও উৎসাহ।

    মহাসপ্তমীর সূর্য ওঠার আগেই তাই নিয়ামতপুর সরকার পুকুরঘাটে যেন নেমে আসে উৎসবের এক অন্য আলো- ভক্তি, ঐতিহ্য আর শারদীয় আবেগে নতুন করে শুরু হয় দেবী আরাধনার পর্ব।

Comments

Popular posts from this blog

পড়ুয়াদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করল আমতা নিত্যানন্দ উচ্চ বিদ্যালয়

সৌভ্রাতৃত্ব ও সম্প্রতির বন্ধনে পালিত হলো লাচ্ছা সেমাই উৎসব

হিমালয়ের বুকে সাহসের পদচিহ্ন: আসানসোল থেকে রূপসী শৃঙ্গের আহ্বানে