মুখোশে জ্ঞানেশ, হাতে দড়ি- কুলটিতে কংগ্রেসের অভিনব প্রতিবাদ
রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:
প্রতিবাদের ভাষা কখনও মিছিল, কখনও স্লোগান। আর বুধবার কুলটিতে সেই ভাষাতেই যোগ হল মুখোশ ও দড়ি। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে অভিনব প্রতীকী কর্মসূচি পালন করল কুলটি ব্লক কংগ্রেস।
পশ্চিম বর্ধমানের নিয়ামতপুর নিউরোডে আয়োজিত কর্মসূচিতে এক কংগ্রেস কর্মীকে জ্ঞানেশ কুমারের মুখোশ পরিয়ে হাতে দড়ি বেঁধে সামনে দাঁড় করানো হয়। তাঁকে ঘিরেই চলে প্রতিবাদ, স্লোগান ও পদত্যাগের দাবি। কংগ্রেস নেতৃত্বের বক্তব্য, এই প্রতীকী কর্মসূচির মধ্য দিয়ে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে তাঁদের আপত্তি ও প্রতিবাদ তুলে ধরা হয়েছে। রাজনীতির উত্তপ্ত ময়দানে বুধবার কুলটির রাস্তায় সেই বার্তাই পৌঁছে দিতে চেয়েছে দল।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেস সভাপতি হারজিৎ সিংহ, কুলটি ব্লক কংগ্রেস সভাপতি সুকান্ত দাস সহ অন্যান্য নেতা-কর্মী।
দেশজুড়ে রাজনৈতিক উত্তাপ যখন চড়ছে, তখন কুলটির এই অভিনব প্রতিবাদ যেন বলে গেল- গণতন্ত্রের পাহারাদারকে নিয়েই যখন প্রশ্ন, তখন প্রতিবাদের ভাষাও আর আটপৌরে থাকছে না।
Comments
Post a Comment