কয়লাকান্ডে ভিন্ন রাজ্যের ব্যবসায়ীকে গ্রেফতার, ১২ দিনের সিবিআই হেফাজতের নির্দেশ

রামকৃষ্ণ চ্যাটার্জী: আসানসোল:-

কয়লাকান্ডে ভিন্ন রাজ্যের ব্যবসায়ীকে গ্রেফতার করে আসানসোল সিজিএম আদালতে তোলা হলে বিচারক ১২ দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছেন।মঙ্গলবার এই নির্দেশ দিয়েছেন বিচারক।

জানা গিয়েছে এই প্রথম কয়লাকাণ্ডে গ্রেফতার হল ভিন রাজ্যের সঞ্জয় মালিক নামের এক ব্যবসায়ীকে গ্রেফতার করে সিআইডি।দিল্লির প্রতাপপুরের বাসিন্দা সঞ্জয় মালিককে হরিয়ানার একটি ফার্ম হাউসে অভিযান চালিয়ে গ্রেফতার করে সিআইডি গোয়েন্দারা। এরপর তাকে ট্রানজিট রিমান্ডে নিয়ে এনে আসানসোল সিজিএম আদালতে পেশ করা হয়।

অভিযুক্ত পক্ষের আইনজীবী শেষাদ্রি দুবে
 বলেন এটা ২০১৯ সালের কেস।
এই কেসটা ৩৭৯,৪১১,৪১৩,৪১৪,৪২০ ধারায় ছিলো।১০০০ মেট্রিকটন কয়লা চুরির কেস ছিলো এটা।যদিও এই কেসের অন্য আর এক অভিযুক্তর কাছ থেকে আগেই ১০০০ মেট্রিকটন কয়লা বাজেয়াপ্ত করা হয়েছে। 

তাও কেন আমার মক্কেলকে রিমান্ডে নিলো জানা নেই। বর্তমানে এর কাছ থেকে আর কিছু পাওয়ার আশা নেই। হরিয়ানা থেকে অভিযুক্তকে এনে ১২ দিনের হেপাজতের আবেদন করেছিলো। আদালতের তরফে ১২ দিনেরই সি আই ডি হেপাজতের নির্দেশ দেওয়া হয়েছে।

Comments

Popular posts from this blog

পড়ুয়াদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করল আমতা নিত্যানন্দ উচ্চ বিদ্যালয়

সৌভ্রাতৃত্ব ও সম্প্রতির বন্ধনে পালিত হলো লাচ্ছা সেমাই উৎসব

জামগ্রাম অঞ্চলে দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে বারাবনি বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায়