দক্ষিণবঙ্গের ৭ জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করল হওয়া অফিস


নিজস্ব প্রতিনিধি: আসানসোল:-  দক্ষিণবঙ্গের ৭ জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর।আগামী ৪-৫ দিন দক্ষিণবঙ্গের সাত জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। এই সাত জেলা হল, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম ও পূর্ব বর্ধমান এবং ঝাড়গ্রামে। এই সাত জেলায় ৪০ ডিগ্রি ছাড়িয়ে গিয়েছে তাপমাত্রার পারদ।শুধু দক্ষিণবঙ্গের একাধিক জেলা নয় শহর কলকাতাও দহনে পুড়ছে । কলকাতা সংলগ্ন দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি জেলাতেও তাপমাত্রার পারদ উর্ধ্বমুখী।রবিবার মরশুমের উষ্ণতম দিন ছিল কলকাতায়। তিলোত্তমায় গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯.৬ ডিগ্রি সেলসিয়াস। চলতি সপ্তাহে সেই পারদ আরও চড়বে বলে জানিয়ে দিল আবহাওয়া দফতর।ফলে গরমের দাবদাবে নাজেহাল সাধারণ মানুষ। বেশ কিছু জেলায় বাড়বে তাপমাত্রার পারদও। লাফিয়ে বাড়তে চলেছে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণও।
আগামী কয়েকদিন তাপমাত্রা আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। সকাল থেকেই রোদের দাপট। গরমে হাঁসফাঁস করছে শহরবাসী। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা বেশি থাকায় আরও অস্বস্তিকর গরমনুভূত হচ্ছে। আগামী ৪-৫ দিনএরকমই আবহাওয়া থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস।সাধারণত স্বাভাবিকের চেয়ে তাপমাত্রা সাড়ে চার ডিগ্রি বৃদ্ধি পেলে তাপপ্রবাহ বা লু বইছে বলা হয়ে থাকে। চলতি সপ্তাহে কলকাতায় সেই পরিস্থিতি তৈরি হবে বলে শঙ্কা করা হচ্ছে। তাছাড়া আকাশে দেখা মিলবে না কোনও কালো মেঘের। এই আবহে রাজ্য সরকারের পক্ষ থেকে দুপুর ১১টা থেকে ৪টে পর্যন্ত বাইরে যাওয়ার বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে আম জনতাকে।

Comments

Popular posts from this blog

পড়ুয়াদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করল আমতা নিত্যানন্দ উচ্চ বিদ্যালয়

সৌভ্রাতৃত্ব ও সম্প্রতির বন্ধনে পালিত হলো লাচ্ছা সেমাই উৎসব

জামগ্রাম অঞ্চলে দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে বারাবনি বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায়