প্রজাতন্ত্র দিবস উপলক্ষে বাংলা ঝাড়খণ্ড সীমান্তে পুলিশের কড়া নজরদারি:

প্রজাতন্ত্র দিবস উপলক্ষে বাংলা ঝাড়খণ্ড সীমান্তে পুলিশের কড়া নজরদারি:-

কৌশিক মুখার্জী :সালানপুর:-

আগামীকাল ২৬ শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস,আর প্রজাতন্ত্র দিবসে যাতে এ রাজ্যে কোনো নাশকতার ঘটনা না ঘটে সেই কারণে বাংলা ঝাড়খন্ড সীমান্ত ডুবুরি চেকপোস্ট শুরু হয়েছে নাকা তল্লাশি। সোমবার সকাল থেকেই ডুবুরডি চেকপোস্ট এলাকায় তল্লাশি শুরু করেছে কুলটি থানার পুলিশ। ঝাড়খন্ড থেকে আগত সমস্ত গাড়ি দাঁড় করিয়ে পরীক্ষা করা হচ্ছে। গাড়ির ডিকি খুলে বা গাড়ির বিভিন্ন অংশে পুলিশের তল্লাশি চালিয়ে পরীক্ষা করছে। যাতে কোনরকম অস্ত্র  বা বিস্ফোরক বা অন্য কিছু নিয়ে এ রাজ্যে কেউ প্রবেশ করতে না পারে। পাশাপাশি ভিন রাজ্য থেকে আসা গাড়িগুলির যাত্রীদেরও বিশেষভাবে নজর রাখা হচ্ছে। প্রয়োজনে তাদের পরিচয় পত্র দেখা হচ্ছে পুলিশের তরফে।এদিন কুলটি থানার চৌরাঙ্গী ফাঁড়ির ইনচার্জ অনন্ত কুমার রায় নিজে সমস্ত গাড়ির তল্লাশি চালায়। প্রজাতন্ত্র দিবসে নিরাপত্তার কারনেই এমন নাকা চেকিং বলে জানিয়েছে পুলিশ।

Comments

Popular posts from this blog

পড়ুয়াদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করল আমতা নিত্যানন্দ উচ্চ বিদ্যালয়

সৌভ্রাতৃত্ব ও সম্প্রতির বন্ধনে পালিত হলো লাচ্ছা সেমাই উৎসব

জামগ্রাম অঞ্চলে দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে বারাবনি বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায়