যুব মোর্চার নেতাজি জন্মজয়ন্তী পালন
নিজস্ব প্রতিবেদক : আসানসোল সাউথ মন্ডল ২ ভারতীয় জনতা যুব মোর্চার তরফে ১২৫ তম নেতাজীর জন্ম দিবসকে স্মরণীয় করে রাখতে পরাক্রম দিবস পালন করা হয় বার্নপুরের হাসপাতালের রোগী থেকে শুরু করে নার্স, সাফাইকর্মী প্রত্যেক কে ফল দিয়ে ও মোটরসাইকেল মিছিলের মাধ্যমে।এই মোটরসাইকেল মিছিলটি শুরু হয় চিত্রা মোড় থেকে কুইলা অবধি গিয়ে শেষ হয়।যেখানে শত শত যুবক সাইকেল নিয়ে এই মিছিলে যোগ দান করেন।
এই মিছিল প্রসঙ্গে ভারতীয় জনতা যুব মোর্চার রাজ্য সম্পাদক বাপ্পা চ্যাটার্জী বলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্দেশে আজ নেতাজী সুভাষ চন্দ্র বসুর ১২৫ তম জন্ম দিবসকে স্মরণীয় করে রাখতে পশ্চিম বর্ধমানের বার্নপুরের ইস্কো হাসপাতালে ফল দান করে ও এক মোটরসাইকেল মিছিলের আয়োজন করা হয়।মিছিল শেষে তিনি বলেন যে লাল ঝান্ডাধারী বামপন্থীরা নেতাজি কে কুকুর বলতো। বামপন্থীরা নেতাজিকে কখনো নেতাজির সন্মান দেয়নি। তবে আজ ব্যাম্পন্থীরাও নেতাজিকে সন্মান জানিয়ে জন্মদিবস পালন করেছে সেটা খুব ভালো লাগলো। যেখানে আসানসোল সাউথ মন্ডল ২এর বাপ্পা চ্যাটার্জী সহ শত শত কর্মী ও নেতৃত্বরা যোগদান করে এই মিছিলে।
অন্যদিকে আসানসোল মন্ডল ২ এর প্রেসিডেন্ট সুদীপ চৌধুরীর নেতৃত্বে করা হয় মোটর সাইকেল মিছিল। সুদীপ চৌধুরী মিছিল শেষে অসহায় মানুষদের কম্বল বিতরণ করেন। তিনি বলেন নেতাজি সুভাষ চন্দ্র বসুর ১২৫ তম জন্মদিবস উপলক্ষে এই আয়োজন।
Comments
Post a Comment