গড়বেতায় সরকারি অনুষ্ঠানে বিজেপি কর্মীদের জয় শ্রীরাম ধ্বনি,যা নিয়ে এলাকায় নিন্দার ঝড়

গড়বেতায় সরকারি অনুষ্ঠানে বিজেপি  কর্মীদের জয় শ্রীরাম ধ্বনি,যা নিয়ে  এলাকায় নিন্দার ঝড়

নিজস্ব সংবাদদাতা পশ্চিম মেদিনীপুর

  গড়বেতায় সরকারি অনুষ্ঠানে বিজেপি কর্মী সমর্থকদের জয় শ্রীরাম ধ্বনি  যা নিয়ে এলাকায় নিন্দার ঝড় । সোমবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা স্টেশনে রেলের  নব নির্মিত রেল ওভার ব্রিজ উদ্বোধন করতে  আসেন ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের বিজেপি  সাংসদ কুনার হেমব্রম, এছাড়াও উপস্থিত ছিলেন ADRM নবীন কুমার।উদ্বোধন  অনুষ্ঠানের পর গড়বেতা স্টেশন চত্বর পরিদর্শনের সময় বিজেপির কর্মী সমর্থকদের গলায় শোনা গেল জয় শ্রীরাম ধ্বনি, যা নিয়ে রীতিমতো নিন্দা করলেন গড়বেতা ১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সেবাব্রত ঘোষ। তিনি বলেন যেভাবে  ২৩ শে জানুয়ারি ভিক্টোরিয়াতে নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্ম দিবস উদযাপন অনুষ্ঠানে জয় শ্রীরাম ধ্বনি বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সামনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে বিজেপি কর্মীরা অপমান করেছিল। ঠিক একই কায়দায় গড়বেতা তে রেলের সরকারি অনুষ্ঠানে বিজেপি কর্মীরা জয় শ্রীরাম ধ্বনি দিয়ে স্লোগান দেয়। তবে ওই অনুষ্ঠানে এলাকার বিধায়ক আশীষ চক্রবর্ত্তী যোগ দেননি। তবে রেল কর্তৃপক্ষ ওই বিষয় নিয়ে মুখে কুলুপ এঁটেছে। সাংসদ কুণার হেমব্রম দলীয় কর্মীদের  জয় শ্রীরাম ধ্বনি স্লোগান নিয়ে তিনি কোনো মন্তব্য করতে চাননি। তবে শুধু তৃণমূল কংগ্রেস নয় ওই এলাকার মানুষ সরকারি অনুষ্ঠানে বিজেপি কর্মীরা জয় শ্রীরাম ধ্বনি স্লোগান দেওয়া ঘটনার তীব্র নিন্দা করেছেন। তারা বলেন এভাবে সরকারি অনুষ্ঠানে রাজনৈতিক দলের শ্লোগান ব্যবহার করা উচিত নয়। কারণ বিজেপি এখন প্রতিটি অনুষ্ঠানে জয় শ্রীরাম ধ্বনি স্লোগান দেয়।

Comments

Popular posts from this blog

পড়ুয়াদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করল আমতা নিত্যানন্দ উচ্চ বিদ্যালয়

সৌভ্রাতৃত্ব ও সম্প্রতির বন্ধনে পালিত হলো লাচ্ছা সেমাই উৎসব

জামগ্রাম অঞ্চলে দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে বারাবনি বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায়