সমুদ্র সৈকত দীঘা এলাকায় পদযাত্রা ও পথসভা করেছিল বিজেপি নেতা শুভেন্দু অধিকারী, সোমবার তার পাল্টা সভা করল তৃণমূল

রঞ্জিত কাপড়ি:পূর্ব মেদিনীপুর:- গত দুই দিন আগে পূর্ব মেদিনীপুর জেলার সমুদ্র সৈকত দীঘা এলাকায় পদযাত্রা ও পথসভা করেছিল বিজেপি নেতা শুভেন্দু অধিকারী, সোমবার তার পাল্টা সভা করল তৃণমূল, এই দিন এই পাল্টা সভা থেকে জেলা নেতৃত্ব থেকে শুরু করে ব্লক তৃণমূল নেতৃত্ব কার্যত এক জোটে নিশানা করেন বিজেপি ও শুভেন্দু অধিকারীর উপর, এইদিন বক্তব্য শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সুপ্রকাশ গিরি কার্যত শুভেন্দু কে নিশানা করলেন, এদিন তিনি বলেন যে ভাবে দীঘা এলাকাকে কলঙ্কিত করেছে তারই পাল্টা সভা হিসেবে আজকের এই সভা, এইদিন শুভেন্দু অধিকারীর উপর কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দেন তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সুপ্রকাশ গিরি, তিনি বলেন শুভেন্দু অধিকারীর যদি বুকের পাটা থাকে নন্দীগ্রামের হয়ে দারাক আমরা যুবকরা বলছি হাজার ভোটে আটকে দেব, ৫ হাজার এক হতে দেবো না, পাশাপাশি তিনি আরো বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যবে থেকে নন্দিগ্রামের থেকে লড়াই করবেন বলেছেন তবে থেকেই শুভেন্দু অধিকারীর মাথা খারাপ হয়ে গিয়েছে, উনি ভুলভাল বকছেন, পাশাপাশি শুভেন্দু অধিকারী কে কর্পোরেট চোর হিসাবে কটাক্ষ করলেন তিনি, তিনি বলেন উনাদের মধ্যে ম্যানেজিং ডাইরেক্টর, ডাইরেক্টর সব রয়েছে যারা ১০ বছর ধরে সব লুটে পুটে খেয়ে এখন বলছে আমরা সাধু, অন্যদিকে একাধিক তৃণমূল নেতৃত্ব থেকে শুরু করে মন্ত্রিসভার সদস্যরা একের পর এক তৃণমূল ছেড়ে দেওয়ার প্রসঙ্গ নিয়ে বলেন তৃণমূলের যা বিষ ছিল সব আস্তে আস্তে সরে যাচ্ছে, আরো যারা রয়েছে তারা সরে যাবে, এতে দলের কোনো ক্ষতি হবে না।

Comments

Popular posts from this blog

পড়ুয়াদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করল আমতা নিত্যানন্দ উচ্চ বিদ্যালয়

সৌভ্রাতৃত্ব ও সম্প্রতির বন্ধনে পালিত হলো লাচ্ছা সেমাই উৎসব

জামগ্রাম অঞ্চলে দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে বারাবনি বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায়