শালবনীর গোবরু তে ৬০ নম্বর জাতীয় সড়কে গাড়ির ধাক্কায় এক জনের মৃত্যু

শালবনীর গোবরু তে ৬০ নম্বর জাতীয় সড়কে গাড়ির ধাক্কায় এক জনের মৃত্যু

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুর:-

পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি থানার গোবরুতে গাড়ির ধাক্কায় গুরুতর আহত সাইকেল আরোহী বিরু সিং এর মৃত্যু হলো। সোমবার সাত সকালে গোবরুর বাসিন্দা বিরু  সিং সাইকেল নিয়ে রাস্তা পার হওয়ার সময় ৬০ নম্বর জাতীয় সড়কে একটি গাড়ি তাকে ধাক্কা মেরে পালিয়ে যায়। স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় ঐ ব্যক্তিকে উদ্ধার করে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়। ঘাতক গাড়ির খোজ শুরু করেছে শালবনী থানার পুলিশ। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। শালবনি থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠায়। ওই ঘটনার ফলে বেশ কিছুক্ষণ গোবরু এলাকায় ৬০ নম্বর জাতীয় সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় ।পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ।স্থানীয়দের অভিযোগ প্রতিদিন এলাকায় দুর্ঘটনা ঘটে তা সত্বেও প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। বিরু সিং এর মৃত্যুর ঘটনায় তার পরিবারের সকলেই শোকে ভেঙে পড়েন।

Comments

Popular posts from this blog

পড়ুয়াদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করল আমতা নিত্যানন্দ উচ্চ বিদ্যালয়

সৌভ্রাতৃত্ব ও সম্প্রতির বন্ধনে পালিত হলো লাচ্ছা সেমাই উৎসব

জামগ্রাম অঞ্চলে দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে বারাবনি বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায়