দোমহানি গ্রাম পঞ্চায়েতে রাজ্য সরকারের 'চোখের আলোয়’ কর্মসূচি অনুষ্ঠিত করা হলো:-
দোমহানি গ্রাম পঞ্চায়েতে রাজ্য সরকারের 'চোখের আলোয়’ কর্মসূচি অনুষ্ঠিত করা হলো:-
কৌশিক মুখার্জী :- বারাবনি:
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেন নবীন থেকে প্রবীণ, নবজাতক থেকে বৃদ্ধ বৃদ্ধা সহ সকলের চোখের চিকিৎসা করাবে রাজ্য সরকার।২০২৫ সাল পর্যন্ত সরকারি উদ্যোগে চলবে ‘চোখের আলোয়’ কর্মসূচি।
আর সেই কর্মসূচি ঘিরে চলছে প্রতিটি গ্রাম পঞ্চায়েতে পঞ্চায়েতে চোখের আলো শিবির।সোমবার বারাবনি বিধানসভার দোমহানি গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে দোমহানি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে এই শিবির আয়োজন করা হয়।যেখানে এই পঞ্চায়েতের বহু মানুষ নিজেদের চোখের পরীক্ষা করান,চোখের বিশিষ্ট চিকিৎসক দের দ্বারা সকলের চক্ষু পরীক্ষা করানো হয় ।
এদিন দোমহানি গ্রাম পঞ্চায়েতের সহযোগিতায় মোট ২৫০ জনের চক্ষু পরীক্ষা করা হয়।মাননীয়া মুখ্যমন্ত্রীর লক্ষ্য,২০২৫ সালের মধ্যে প্রত্যেকের চোখের সুস্থতা। সকলের জন্য চক্ষু-স্বাস্থ্য।
Comments
Post a Comment