দুর্গাপুর ইস্পাত কারখানায় দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু
নিজস্ব প্রতিনিধি: পশ্চিম বর্ধমান: আবারো পশ্চিম বর্ধমানের দুর্গাপুর ইস্পাত কারখানায় দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হল ৪৮ বছর বয়সের শেখ সামিরুদ্দিন নামের এক ঠিকা কর্মীর।দুর্গাপুরের আমরাইয়ের বাসিন্দা ওই ঠিকাকর্মী ইস্পাত কারখানার অক্সিজেন ফার্নেস বিভাগে কাজের দায়িত্বে ছিলেন।ওই ঠিকাকর্মীর সহকর্মীদের সুত্রে জানা গিয়েছে, আজ রবিবার সকাল ৯ টা নাগাদ যখন তিনি বিওএফ ল্যাডল পিটে কাজ করছিলেন সেই সময় লোহার জ্যাক হাম্বারে আঘাত লাগে। গুরুতর অবস্থায় তাঁকে দুর্গাপুর ইস্পাত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত বলে জানান।এরপরেই কারখানার অন্যান্য ঠিকা কর্মীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পরে। তাদের অভিযোগ, ইস্পাত কারখানায় এখন দুর্ঘটনায় শ্রমিকের আহত কিংবা মৃত্যু রোজকার ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। অথচ শ্রমিকদের সুরক্ষার ব্যাপারে কারখানা কর্তৃপক্ষ একেবারে উদাসিন। তাঁরা সুরক্ষার দাবি জানান।
Comments
Post a Comment