নানুরের বিজেপি কর্মীদের এখন ছাড় দেওয়া রয়েছে, নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হলেই দড়ি গোটানো শুরু হবে। না শুধরালে বিজেপি কর্মীদের একদম গুজরাত পর্যন্ত খেদিয়ে দেওয়া হবে।

*নানুরের বিজেপি কর্মীদের এখন ছাড় দেওয়া রয়েছে, নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হলেই দড়ি গোটানো শুরু হবে। না শুধরালে বিজেপি কর্মীদের একদম গুজরাত পর্যন্ত খেদিয়ে দেওয়া হবে।*
রোহিত সেখ , নানুর , বীরভূম

 রবিবার নানুরের খালা গ্রামে তৃণমূলের পার্টি অফিসের উদ্বোধনে এসে এমনটাই জানালেন নানুর ব্লকের কার্যকরী সভাপতি কাজল শেখ। এদিন গ্রামের প্রায় ৫০০ জন দুঃস্থ মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়।

উল্লেখ্য, ২০১৬ সালে নানুর বিধানসভায় সিপিএম প্রার্থীর কাছে পরাজিত হয় তৃণমূল। তারপর বিজেপিও এখানে ধীরে ধীরে তাদের ভিত শক্ত করছে। তাই এবার লড়াই এখানে ত্রিমুখী। এদিন পার্টি অফিসের উদ্বোধনে এসে পরিচিত ছন্দে দেখতে পাওয়া গেল তৃণমূল নেতা কাজল শেখকে। তাঁর দায়িত্বে থাকা বড়া সাঁওতা ও চারকল গ্রাম পঞ্চায়েতের বিজেপি কর্মীদের উদ্দেশে বলেন, এলাকায় যারা বিজেপি করছ, তাদের আহ্বান করছি তৃণমূলের কমিটিতে এসে যোগ দাও। বিজেপির ভাঁওতাবাজিতে পা দিও না। কারণ এখন মাছ ধরার সুতো ছেড়ে দেওয়া আছে। যখন গোটাতে শুরু করব, জল খাওয়ার সময় পাবে না। নানুর নয়, বাংলা নয় একবারে গুজরাত অবধি তাড়িয়ে দিয়ে আসব।

Comments

Popular posts from this blog

পড়ুয়াদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করল আমতা নিত্যানন্দ উচ্চ বিদ্যালয়

সৌভ্রাতৃত্ব ও সম্প্রতির বন্ধনে পালিত হলো লাচ্ছা সেমাই উৎসব

জামগ্রাম অঞ্চলে দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে বারাবনি বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায়