গোয়ালতোড়ে পূর্ণবয়স্ক একটি হরিণ এর মৃতদেহ উদ্ধার এলাকায় চাঞ্চল্য

গোয়ালতোড়ে পূর্ণবয়স্ক একটি হরিণ এর মৃতদেহ উদ্ধার এলাকায় চাঞ্চল্য

নিজস্ব সংবাদদাতা পশ্চিম মেদিনীপুর

সোমবার সকালে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা  দুই ব্লকের অন্তর্গত গোয়ালতোড় থানার এক নম্বর গোয়ালতোড় অঞ্চলের পূর্ব মাইলিসায় এলাকায় একটি পুকুরের ধারে পূর্ণবয়স্ক একটি হরিণ কে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন এলাকার বাসিন্দারা। যার ফলে ওই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।মৃত হরিণের লেজ এর  কাছে ক্ষত রয়েছে ।স্থানীয় বাসিন্দারা বিষয়টি বন দফতর কে জানান। খবর পেয়ে বনদপ্তর এর কর্মীরা এসে মৃত হরিণ টি কে উদ্ধার করে নিয়ে যায়। বন দফতরের পক্ষ থেকে জানানো হয় যে মৃত হরিণটির ময়না তদন্তের পর জানা যাবে কি কারণে তার মৃত্যু হয়েছে। ওই এলাকায় প্রচুর হরিণ রয়েছে। প্রায় মাঠে গিয়ে হরিণের দল ফসলের ক্ষতি করে। তা সত্ত্বেও হরিণকে ওই এলাকার মানুষ খুব ভালবাসে। তাই ওইপূর্ন বয়স্ক  হরিণের মৃত্যুতে ওই এলাকার বাসিন্দারা হতাশ হয়ে পড়েছেন।

Comments

Popular posts from this blog

পড়ুয়াদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করল আমতা নিত্যানন্দ উচ্চ বিদ্যালয়

সৌভ্রাতৃত্ব ও সম্প্রতির বন্ধনে পালিত হলো লাচ্ছা সেমাই উৎসব

জামগ্রাম অঞ্চলে দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে বারাবনি বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায়