ভিক্টোরিয়া কান্ডের ঘটনার প্রতিবাদে আসানসোলে তৃণমূলের বিক্ষোভ
ভিক্টোরিয়া কান্ডের ঘটনায় আসানসোলে তৃণমূলের বিক্ষোভ
মহেশ্বর দে : আসানসোল : নেতাজী সুভাষ বসুর জন্মজয়ন্তীতে ভিক্টোরিয়া মেমোরিয়ালের অনুষ্ঠানে "জয় শ্রীরাম" স্লোগান ইস্যু নিয়ে রাজ্যে চলছে জেরবার ৷ মুখ্যমন্ত্রীর অপমানের জেরে সরব তৃণমূল ৷ জেলায় জেলায় প্রতিবাদে সরব হচ্ছেন তৃণমূল নেতৃত্বরা ৷ তারই সূত্র ধরে এদিন মুখ্যমন্ত্রীর অপমানের বিরোধিতা আসানসোল শিল্পাঞ্চলের আশ্রম মোড়ের কাছে তৃণমূল নেতা রবিউল ইসলামের নেতৃত্বে বিক্ষোভ দেখানো হয়।
রবিউল ইসলাম বলেন, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর অপমান কে আমরা ধিক্কার জানাই। নেতাজীর ১২৫ তম জন্মদিবস উৎসব কোনো রাজনৈতিক কার্যকলাপ নয়। এটা একটা সরকারী কর্মসূচি। সরকারী কর্মসূচীতে রাজনৈতিক শ্লোগান কখনই কাম্য নয় ৷
প্রসঙ্গত , গতকালই নেতাজি সুভাষ চন্দ্র বসুর ১২৫ তম জন্মজয়ন্তী উৎসবে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ আমন্ত্রণ জানানো হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চে উঠতেই 'জয় শ্রীরাম' ধ্বনী শোনা গেল দর্শকদের আসন থেকে ৷ স্বভাবসুলভ ভাবে চাঁছাছোলা জবাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা ৷ তিনি বলেন এটি রাজনৈতিক প্রগ্রাম নয় , এটি সরকারী প্রগ্রাম ৷ ভাষন বয়কট করেন তিনি ৷
Comments
Post a Comment