বেতন বৃদ্ধির দাবি নিয়ে শ্রমিক দের বিক্ষোভ প্রদর্শন:-

বেতন বৃদ্ধির দাবি নিয়ে শ্রমিক দের বিক্ষোভ প্রদর্শন:-

কৌশিক মুখার্জী :বারাবনি:-


বারাবনি ব্লকের ভানোরা কোলিয়া রির নিকট এক পিনাকেল টিউব  প্রাইভেট লিমিটেড কোম্পানির গত পাঁচ বছর ধরে শ্রমিকদের সঙ্গে বেতনের বৃদ্ধি নিয়ে ঝামেলা শুরু হয়েছে।
সোমবার দিন এই ঝামেলা চরম পর্যায়ে উঠে যায়,যেখানে প্রতি দিন শ্রমিকদের বেতন ২১৬টাকা করে দেওয়া হয় কিন্তু অক্টোবর মাসে বেতন বৃদ্ধির দাবি নিয়ে শ্রমিকরা আন্দোলন গড়ে তুলে সেই সময় বারাবনির বিধায়ক এর সামনে কোম্পানি কর্তৃপক্ষের সঙ্গে শ্রমিকদের একটি মীমাংসা করা হয় তাদের বেতন বৃদ্ধি করে ২৭৫ টাকা করে দেওয়া হয়।
কিন্তু মালিকপক্ষ সেই মীমাংসা বর্তমান সময়ে মানতে নারাজ করে তারা সেই পুরনো অঙ্কের বেতন মানে ২১৬ টাকা দিতে পারবে বলে জানান।
এরপর কোম্পানির মধ্যে কর্মরত শ্রমিকরা এক জোট হয়ে কার খানার গেটের সামনে বিক্ষোভ প্রদর্শন শুরু করে।তাদের দাবি অবিলম্বে তাদের বেতন বৃদ্ধি করতে হবে।তাছাড়া কারখানায় সেফটি নিয়ে কাজ করতে হবে এবং কারখানায় কর্মরত মহিলা শ্রমিকদের সঠিক ইউনিফর্ম সহ সেফটি গার্ড দিতে হবে।
বিক্ষোভের সময় বাড়তে থাকলে অবশেষে বারাবনি থানার পুলিশ এসে কারখানার কর্মরত শ্রমিক দের সঙ্গে কথা বলেন এবং শ্রমিক দের আশ্বাসদেন তাদের দাবিদাবা নিয়ে কোম্পানি কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে সমাধান করা হবে।পুলিশের তরফে এই আশ্বাস পেয়ে শ্রমিকরা বিক্ষোভ তুলে নেয়।

Comments

Popular posts from this blog

পড়ুয়াদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করল আমতা নিত্যানন্দ উচ্চ বিদ্যালয়

সৌভ্রাতৃত্ব ও সম্প্রতির বন্ধনে পালিত হলো লাচ্ছা সেমাই উৎসব

জামগ্রাম অঞ্চলে দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে বারাবনি বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায়