আসানসোলে দেশ নায়ক দিবস উদযাপন
মহেশ্বর দে : আসানসোল :
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী নির্দেশ দিয়েছিলেন রাজ্য জুড়ে নেতাজির জন্মদিনকে দেশ নায়ক দিবস হিসেবে উদযাপন করতে। সেই মত নেতাজির 125 তম জন্মবার্ষিকীর দিনে আসানসোল ট্রাফিক মোড়ে দেশ নায়ক দিবস উদযাপন করলো রাজ্যের আইন ও শ্রম মন্ত্রী মলয় ঘটক, সাথে ছিলেন আসানসোল পুর প্রশাসক অমরনাথ চ্যাটার্জী, পুর সদস্য অভিজিৎ ঘটক, পূর্ণশশী রায় সহ তৃনমুল নেতৃত্ব। এই অনুষ্ঠানে মন্ত্রী মলয় ঘটক নেতাজির প্রতিকৃতিতে মাল্যদান করে জাতীয় পতাকা উত্তোলন করেন। এরপর মুখ্যমন্ত্রীর নির্দেশমত ১২:১৫ নাগাদ শঙ্খ বাজানো হয় এবং উলু ধ্বনি দেওয়া হয়।
Comments
Post a Comment