মালবহাল ফুটবল ময়দানে আদিবাসী নৃত্যাঙ্গন সাংস্কৃতিক অনুষ্ঠানে বারাবনির বিধায়ক

মালবহাল ফুটবল ময়দানে 
আদিবাসী নৃত্যাঙ্গন সাংস্কৃতিক অনুষ্ঠানে বারাবনির বিধায়ক:-

কৌশিক মুখার্জী :সালানপুর:-

নেতাজী সুভাষ চন্দ্র বসুর ১২৫ তম জন্মজয়ন্তী ও সহরায় মিদুন(বাদনা পরব) উপলক্ষে মাল বহাল সিধুকানু স্পোর্টিং ক্লাবের  পরিচালনায়  মালবহাল ফুটবল ময়দানে অনুষ্ঠিত হয় আদিবাসী সমাজের নৃত্যাঙ্গন সাংস্কৃতিক অনুষ্ঠানে।
যেই অনুষ্ঠানে প্রধান অতিথি রূপে উপস্থিত ছিলেন বারাবনি বিধান সভার বিধায়ক বিধান উপাধ্যায় সহ জেলা পরিষদ কর্মদক্ষ মহম্মদ আরমান ও সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ভোলা সিং।তাছাড়া বিশেষ অতিথি রূপে উপস্থিত ছিলেন মারাংবুরু রেন নাইক বাবা বুধন হেমরম।
এদিন এছাড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মালবহাল,টাবাডি,কুণ্ডলপাড়া,জোড়বাড়ি,নতুনবস্তি, হলুদ কানালি গ্রামের আদিবাসীগণরা এই ময়দানে একত্রিত হয়ে ধামসা মাদল বাজিয়ে আদিবাসী নৃত্যের মাধ্যমে দিনটি পালন করে।এদের নৃত্য দেখে ধামসা মাদল নিজের হাতে তুলেনেন বিধায়ক বিধান উপাধ্যায়।
এই প্রসঙ্গে বারাবনি বিধায়ক বিধান উপাধ্যায় বলেন প্রতি বছর এই অনুষ্ঠান তারা করে থাকে আমি নিজে আদিবাসী সমাজের প্রতি অনুষ্ঠানে উপস্থিত থাকি কারণ ওদের অনুষ্ঠান খুব সুন্দর হয়।তারা আমাদের খুব সন্মান ও ভালোবাসে তাই তাদের কথায় বারবার ছুটে আসি।

Comments

Popular posts from this blog

পড়ুয়াদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করল আমতা নিত্যানন্দ উচ্চ বিদ্যালয়

সৌভ্রাতৃত্ব ও সম্প্রতির বন্ধনে পালিত হলো লাচ্ছা সেমাই উৎসব

জামগ্রাম অঞ্চলে দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে বারাবনি বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায়