জাতীয় ভোটার দিবস উদযাপন
মহেশ্বর দে : আসানসোল : সোমবার জাতীয় ভোটার দিবস উপলক্ষে পশ্চিম বর্ধমান জেলা কার্যালয়ে এক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানের মাধ্যমে নতুন ভোটারদের ভোটার কার্ড প্রদান এবং সম্বর্ধনা দেওয়ার পাশাপাশি ভোট কর্মীদেরও সম্বর্ধনার মাধ্যমে দিনটি পালন করা হলো আসানসোল জেলা শাসক দপ্তরের। এই বিষয়ে জেলা শাসক পূর্ণেন্দু মাজি জানান যে আজ জাতীয় ভোটার দিবস সেই উপলক্ষে নতুন ভোটার দের হাতে ভোটার কার্ড তুলে দেওয়ার পাশাপাশি তাদের উৎসাহী করা হলো। এবং যে সকল আধিকারিকরা এই ভোটার কার্ডের কাজ সারা বছর ধরে করে আসছে তাদের সম্বর্ধনা দেওয়া হলো। তিনি আরও বলেন এই বছর নতুন ভোটারের সংখ্যা 77 হাজার আর জেলার মোট ভোটার সংখ্যা 22 লক্ষ 34 হাজার।
Comments
Post a Comment