কপিষ্ঠা ফুটবল ময়দানে স্বর্গীয় মানিক উপাধ্যায় ও স্বর্গীয় পাপ্পু উপাধ্যায় স্মৃতি নক আউট ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করলেন বারাবনি বিধায়ক

কৌশিক মুখার্জী : আসানসোল : কপিষ্ঠা ফুটবল ময়দানে স্বর্গীয় মানিক উপাধ্যায় ও স্বর্গীয় পাপ্পু উপাধ্যায় স্মৃতি নক আউট ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করলেন বারাবনি বিধায়ক:-

বারাবনি:-

বারাবনি ব্লকের কপিষ্ঠা তৃণমূল কংগ্রেসের ব্যাবস্থাপনায় কপিষ্ঠা ফুটবল ময়দানে অনুষ্ঠিত হয় স্বর্গীয় মানিক উপাধ্যায় উইনার্স কাপ ও স্বর্গীয় পাপ্পু উপাধ্যায় স্মৃতি নক আউট ক্রিকেট টুর্না মেন্টের।
শনিবার দিন নেতাজীর ১২৫তম জন্ম দিবসে এই টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন বারাবনি বিধায়ক বিধান উপাধ্যায় সহ বারাবনি ব্লক তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি তথা জেলা পরিষদ সদস্য অসিত সিংহ ও বারাবনি ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি মালা বাউরি, সহ সভাপতি সুকুমার সাধু।
এই দিন জাতীয় পতাকা উত্তোলন করে নেতাজীর চিত্র সহ স্বর্গীয় মানিক উপাধ্যায় ও স্বর্গীয় পাপ্পু উপাধ্যায় চিত্রতে মাল্যদান করে জাতীয় সঙ্গীতের মাধ্যমে খেলার উদ্বোধন করেন বিধায়ক বিধান উপাধ্যায়।
এই টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশ গ্রহণ করেন।টুর্নামেন্টের প্রথম খেলাটি অনুষ্ঠিত হয় ডামরা একাদশ বনাম চিত্তরঞ্জন ফাইভ স্টারের মধ্যে।যেখানে টসে জিতে চিত্তরঞ্জন ফাইভ স্টারের বোলিং করে।
ডামরা একাদশ প্রথমে ব্যাট করে ১৬ওভারে ১০১রানের টার্গেট তুলে ধরে চিত্তরঞ্জন ফাইভ স্টারের সামনে জবাবে ১০ওভারে  ২ উইকেট হারিয়ে লক্ষ ছুঁয়ে ফেলে ৮ উইকেটে জয়লাভ করে চিত্তরঞ্জন ফাইভ স্টার ক্লাব।এই খেলায় ম্যান অফ দা ম্যাচ দেওয়া হয় চিত্তরঞ্জন ফাইভ স্টার ক্লাবের খেলোয়াড় মিলন বাউরিকে।
এই টুর্নামেন্ট প্রসঙ্গে বারাবনি বিধায়ক বিধান উপাধ্যায় বলেন এই টুর্নামেন্টে কিছু কারণ বসত বন্ধ হয়ে গিয়েছিল কিন্তু পূনরায় তাদের এই টুর্নামেন্ট শুরু হওয়ায় আমি খুব খুশি কারণ এই খেলা আমার বাবা ও দাদার নামে হয়ে থাকে।
তারা সমস্ত খেলা ধূলো খুব ভালো বাসাত আর এখনকার যুব সমাজ মোবাইল ফোন নিয়ে ব্যাস্ত তাই এই ফোন থেকে যুব সমাজকে দূরে রাখতে প্রতিটি অঞ্চলের ক্লাবের সদস্যদের উচিত এমন টুর্নামেন্টের আয়োজন করার।

Comments

Popular posts from this blog

পড়ুয়াদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করল আমতা নিত্যানন্দ উচ্চ বিদ্যালয়

সৌভ্রাতৃত্ব ও সম্প্রতির বন্ধনে পালিত হলো লাচ্ছা সেমাই উৎসব

জামগ্রাম অঞ্চলে দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে বারাবনি বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায়