উধাও CCTV-র হার্ডডিস্ক! রানীগঞ্জে নিরাপত্তা নিয়ে উদ্বেগ
রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -: রাতের অন্ধকারে দুষ্কৃতীদের দাপট, তার জন্য ব্যবসায়ীদের মনে বাড়ছে আতঙ্ক। রানীগঞ্জের বাঁশরা সার্ভিস রোডে পরপর চুরির ঘটনাকে কেন্দ্র করে ছড়িয়েছে চাঞ্চল্য। পাঞ্জাবি মোড় ফাঁড়ির অন্তর্গত এলাকায় ব্লু ডার্ট DHL-এর দোকান থেকে প্রায় ২ লক্ষ টাকা চুরির অভিযোগ উঠেছে। শুধু নগদ টাকা নয়, দুষ্কৃতীরা দোকানের CCTV ক্যামেরার হার্ডডিস্কও নিয়ে গিয়েছে বলে অভিযোগ। এখানেই শেষ নয়। এলাকার আরও দুটি দোকানে চুরির চেষ্টা চালানো হয় বলে অভিযোগ। যদিও ওই দুই দোকানে দুষ্কৃতীদের চেষ্টা সফল হয়নি বলে জানা গিয়েছে। চুরির পাশাপাশি নজরদারি ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ হার্ডডিস্ক উধাও হয়ে যাওয়ায় তদন্তে নতুন চ্যালেঞ্জের মুখে পুলিশ। কারা এই ঘটনার পিছনে রয়েছে, কীভাবে দোকানে ঢুকে চুরি করা হল, কোথায় গেল CCTV-র হার্ডডিস্ক- এখন সেই প্রশ্নগুলির উত্তর খুঁজছে রানীগঞ্জ থানার পুলিশ। একের পর এক চুরির অভিযোগে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ বাড়ছে। দোকানের নিরাপত্তা নিয়ে...