কল্যাণেশ্বরী - পুজোর পবিত্রতা পেরিয়ে রক্তাক্ত প্রত্যাবর্তন, আশঙ্কাজনক এক


 রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -: 

      মন্দিরে প্রার্থনা সেরে ঘরে ফেরার পথে যে এমন ভয়াবহ বিপর্যয় নেমে আসবে, তা হয়তো কল্পনাও করেননি হিমাংশু তিওয়ারি। শনিবার লেফ্ট ব্যাংক এলাকায় বেপরোয়া গতির বলি হয়ে গুরুতর আহত হলেন ঝাড়খণ্ডের কুমারডুবির এই বাইকচালক। চার চাকার গাড়ির সঙ্গে তাঁর মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মুহূর্তে ছিন্নভিন্ন হয়ে যায় স্বাভাবিক ফেরার পথ।

      স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কল্যাণেশ্বরী মন্দিরে পুজো দিয়ে বাইকে বাড়ি ফিরছিলেন হিমাংশু। অন্যদিকে, মাইথন থেকে বন্ধুদের সঙ্গে ঘুরে চার চাকার গাড়িতে ফিরছিলেন চার যুবক। লেফ্ট ব্যাংকের সামনে দুই গাড়ির সংঘর্ষে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর জখম হন হিমাংশু।

     খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় কল্যাণেশ্বরী ফাঁড়ির পুলিশ। তাঁকে উদ্ধার করে প্রথমে বিপি নিয়োগী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় পরে আসানসোলের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

       পুলিশ বাইক ও চার চাকার গাড়িটি আটক করেছে। আটক করা হয়েছে  বাসিন্দা চালক শ্লোক ভোয়ালকাকেও। দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখছে পুলিশ।

Comments

Popular posts from this blog

পড়ুয়াদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করল আমতা নিত্যানন্দ উচ্চ বিদ্যালয়

সৌভ্রাতৃত্ব ও সম্প্রতির বন্ধনে পালিত হলো লাচ্ছা সেমাই উৎসব

জামগ্রাম অঞ্চলে দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে বারাবনি বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায়