তালা ভাঙে দু’বার, প্রশ্ন জাগে বারবার- একই বাড়িতে ফের চুরি


রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:

     তালা ভাঙার শব্দ যেন ফের ফিরিয়ে দিল পুরনো আতঙ্ক। কয়েক মাসের ব্যবধানে একই বাড়িতে দ্বিতীয়বার চুরির অভিযোগে জামুড়িয়ার কেন্দা ফাঁড়ির বাহাদুরপুর রাধানগর কলোনিতে ছড়িয়েছে উদ্বেগ। পরিবারের প্রশ্ন, মে মাসের চুরির পরও যখন চুরি যাওয়া সামগ্রী উদ্ধার হয়নি, তখন ফের কীভাবে একই বাড়ি চোরের নিশানায় এল?

      পরিবার সূত্রে জানা গিয়েছে, গত ১৯ মে ওই বাড়ি থেকে সোনার একাধিক সামগ্রী ও প্রায় এক লক্ষ টাকা নগদ চুরি যায়। জামুড়িয়া থানায় লিখিত অভিযোগ দায়ের হলেও এখনও উদ্ধার হয়নি চুরি যাওয়া সামগ্রী- এমনই দাবি পরিবারের।

      এর মধ্যেই ফের বিপত্তি। অসুস্থতার কারণে বাড়ির মালিক মনিকা ঘোষ বেশ কিছুদিন বাপের বাড়িতে থাকায় বাহাদুরপুরের বাড়িটি তালাবন্ধ ছিল। ভাই প্রদীপ মণ্ডল নিয়মিত বাড়িতে নজর রাখতেন। বৃহস্পতিবার এসে দেখেন, দরজার তালা ভাঙা। ভিতরে আলমারি খোলা, ছড়িয়ে-ছিটিয়ে জিনিসপত্র। খবর পেয়ে কেন্দা ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে।

     একই বাড়িতে বারবার চুরির ঘটনায় ক্ষুব্ধ পরিবার। প্রশ্ন উঠছে, নিরাপত্তার ফাঁক কোথায়? আগের ঘটনার তদন্ত কতদূর? উত্তর এখন পুলিশের কাছেই।

Comments

Popular posts from this blog

পড়ুয়াদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করল আমতা নিত্যানন্দ উচ্চ বিদ্যালয়

সৌভ্রাতৃত্ব ও সম্প্রতির বন্ধনে পালিত হলো লাচ্ছা সেমাই উৎসব

হিমালয়ের বুকে সাহসের পদচিহ্ন: আসানসোল থেকে রূপসী শৃঙ্গের আহ্বানে