কয়লার কালোবাজারে হানা, খরমবাদে উদ্ধার ২৫ টন অবৈধ মজুত
রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:
কয়লার কালো কারবারের অন্ধকারে ফের আঘাত হানল নিরাপত্তা বাহিনী। কুলটি বিধানসভা এলাকার খরমবাদে অবৈধভাবে মজুত করে রাখা বিপুল পরিমাণ কয়লা উদ্ধার করল সিআইএসএফ ও ইসিএলের নিরাপত্তা বাহিনীর যৌথ অভিযান। উদ্ধার হওয়া কয়লার পরিমাণ আনুমানিক ২০ থেকে ২৫ টন বলে সূত্রের খবর।
সূত্রের খবর, দীর্ঘদিন ধরেই খরমবাদ এলাকায় খোলা আকাশের নিচে কয়লা স্তূপ করে মজুত রাখা হচ্ছিল। পরবর্তীতে সেই কয়লা বিভিন্ন এলাকায় বিক্রির উদ্দেশ্যে সরিয়ে নিয়ে যাওয়া হতো বলে জানা গেছে। গোপন সূত্রে এই অবৈধ মজুতের খবর পেয়ে যৌথ অভিযান চালায় নিরাপত্তা বাহিনী।
অভিযানে কয়লার বিশাল স্তূপ উদ্ধার হলেও এই কারবারের নেপথ্যে কারা রয়েছে, তা নিয়ে উঠছে প্রশ্ন। কোথা থেকে কয়লা এনে জমা করা হয়েছিল এবং এর সঙ্গে আর কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।
Comments
Post a Comment